জগন্নাথ বিশ্ববিদ্যালয়
শিক্ষা

জবিতে সশরীরে ক্লাস স্থগিত, চলবে পরীক্ষা

মোঃ ইয়াছিন ইসলাম, জবি: চলমান করোনা পরিস্থিতির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সশরীরে ক্লাস স্থগিত করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মানার শর্তে চলমান পরীক্ষাগুলো নেয়ার সুযোগ থাকবে। আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে সেশনজট এড়াতে অনলাইনে চলবে ক্লাস। আজ ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সশরীরে সকল ক্লাস বন্ধ থাকবে তবে ক্লাস গুলো অনলাইনে চলবে। দু’সপ্তাহ পরে কিছুটা কমলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা চাই সকলে সুস্থ থাকুক।

চলমান পরীক্ষার বিষয়ে তিনি বলেন, যেসকল বিভাগে পরীক্ষা আছে সেগুলো নিয়ে বিভাগের চেয়ারম্যান ও ডীন এর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। পরবর্তীতে স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে চলমান পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে বেলা ১২ টায় সারাদেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্কুল-কলেজ ও সমমান শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দু’সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে ২০২০ সালের মার্চের মাঝামাঝিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়। দফায় দফায় সেই ছুটি বাড়ানো হয়। ফলে প্রায় দেড় বছর বন্ধ ছিল দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। পরবর্তীতে করোনা সংক্রমণ কমতে শুরু করলে ২০২১ সালের সেপ্টেম্বরে খুলে দেওয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

কলকাতা হোটেল আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে প...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

৫০–৬০ ডলারে স্মার্টফোন, ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য সরকারি উদ্যোগ

দেশের বিপুলসংখ্যক ফিচার ফোন ব্যবহারকারীকে ডেটা নেটওয়ার্কের আওতায় আনতে কম দামে...

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

বকেয়া বেতন ও অন্যান্য ন্যায্য দাবি আদায়ের দাবিতে চট্টগ্রাম নগরের আতুরের ডিপো...

আইসিসির প্রেসিডেন্ট সহ দুই কর্মকর্তার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে ও আদালটির কর্মকর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা