শিক্ষা

জবিতে সশরীরে পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক: সশরীর সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়া শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে এ পরীক্ষা শুরু হয়।

দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফিরতে পেরে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। সকালে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ক্যাম্পাসে আসে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো। শিক্ষার্থীরা বাস থেকে নেমে সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ক্যাম্পাসের বিভিন্ন চত্বর ও ক্যাফেটেরিয়ায় বসেও শিক্ষার্থীদের আড্ডা দিতে দেখা যায়।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিকল্পনা পরীক্ষা শেষে সশরীর ক্লাস শুরু করার।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, করোনা সংক্রমণ রোধে দীর্ঘ ১৯ মাস বিশ্ববিদ্যালয় বন্ধ ছিলো। এতে বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা আটকে ছিলো। সবশেষ সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষাগুলো নেওয়া শুরু হয়েছে।

ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন বিভাগের পরীক্ষার হলরুমে শিক্ষার্থীদের প্রবেশ করানো হয়। প্রবেশের আগে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হয়। করোনা সংক্রমণ রোধে প্রতিটি ব্রেঞ্চে একজন করে শিক্ষার্থী বসানো হয়।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক রাহাত মিনহাজ বলেন, এটি ভীষণ আনন্দের বিষয়। আবারও সশরীর একাডেমিক কাজ শুরু হলো। আমরা এই দিনের অপেক্ষায় ছিলাম। আজ বিভাগে উৎসবের আমেজ। আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছি।

সকালে বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য কামাল উদ্দীন আহমেদ। তিনি বলেন, দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকার পর পরীক্ষা নেওয়া আমাদের জন্য একটি চ্যালেঞ্জ ছিলো। তবে আজ শিক্ষার্থীদের উৎসব দেখে আমাদের সব কষ্ট দূর হয়ে গেছে। এভাবেই তাঁরা এগিয়ে যাবে। আশা করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় পরীক্ষা শেষে আমরা সশরীর ক্লাস নিতে পারবো।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা