শিক্ষা
শিক্ষা

শিক্ষা সুবিধা পাবে তৃতীয় লিঙ্গের মানুষরা

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ীঃ তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের দীর্ঘদিনের আন্দোলন এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ২০২২ সাল থেকে নতুন পদ্ধতিতে শিক্ষাদান কর্মসূচী শুরু হবে। তাই পরীক্ষামূলক ফ্রেমওয়ার্কও তৈরি করেছে জাতীয় শিক্ষাবোর্ড।

রাজবাড়ীর তানিশা ইয়াসমিন চৈতি পুরুষ হিসেবে জন্ম নিয়েছিলেন। উচ্চ মাধ্যমিক পর্যন্ত সেই পরিচয়েই পড়ালেখা করেন।

তিনি বলেন, এইচএসসির পর ঢাকা শিক্ষা বোর্ডে অনেক দৌড়াদৌড়ি করেও কোনও লাভ হয়নি। তৃতীয় লিঙ্গ হিসাবে সার্টিফিকেটে তার নাম পরিবর্তন করা যায়নি। তাই পরবর্তী পড়াশোনায় অংশ নিতে পারেন নি তিনি।

এর জন্য নির্দিষ্ট কোনও ব্যবস্থা নেই বলেও তাকে জানিয়েছিল শিক্ষাবোর্ড।

হিজড়াদের অধিকার নিয়ে আন্দোলনকারী সংগঠন 'সম্পর্কের নয়া সেতু'র সভাপতি জয়া শিকদার বলেন, 'সরকারি সব নথিতে নিজের পছন্দের পরিচয় নির্বাচনের সুযোগ থাকতে হবে, তাহলেই একজন মানুষ, সে যেই লিঙ্গেরই হোক না কেন, রাষ্ট্রের সব সুযোগ সুবিধা ভোগ করতে পারবে।'

এই সব বিষয় বিবেচনায় নিয়ে বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড তাদের শিক্ষাক্রমে পরিবর্তন আনে।

নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সময় সবার মত তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাও নিজের পরিচয় ব্যবহার করেই ভর্তি হতে পারবেন।


সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মিনি ফুটবল বিশ্বকাপের উদ্বোধন 

মাদক ও তামাকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ দল নিয়ে ব...

ঝালকাঠি সদরে স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

ঝালকাঠি সদর উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভ...

স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

রংপুর মহানগরীতে থানার ভেতরে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার অ...

দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে ৪ থেকে ৫ বছর লাগবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একটি...

নিজেদের মাটিতে বিশ্বকাপের প্রথম পয়েন্টের আশায় কানাডা

আয়োজক হিসেবে ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামছে কানাডা। টরন্টোতে তাদের প্রথম প্রত...

ঢাকাসহ ১১ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ঢাকাসহ দেশের ১১ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জান...

বিজিবির বাধায় নদীপথে ১৫ জনের পুশইন চেষ্টা ব্যর্থ বিএসএফের 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে বাংল...

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শনিবার সাপ্তাহিক ছুটির দিন। এই দিনে অনেকে পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা কিংবা ঘু...

নিজেদের মাটিতে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ শুরু স্বাগতিক যুক্তরাষ্ট্রের 

বিশ্বকাপে খেলতে নেমেই নিজেদের মেলে ধরলেন যুক্তরাষ্ট্রের ফুটবলাররা। প্রথমার্ধে...

পাল্টাপাল্টি বক্তব্যে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে বিভ্রান্তি

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের দেড় মাসের মধ্যে অন্যতম বিভ্রান্তিকর পরিস্থিতি ইরান-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা