শিক্ষা

বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা উপর গুরুত্ব দিতে হবে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মান বজায় রাখার পাশাপশি গবেষণা কার্যক্রমের উপর গুরুত্ব দিতে হবে।

শনিবার (২ অক্টোবর) দুপুরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র একথা বলেন।

মো. আতিকুল ইসলাম বলেন, চিন্তাচেতনা ও শিক্ষায় অগ্রগামী ছাত্ররাই দেশ ও জাতির সেরা সম্পদ। তাদের কৃতকর্মের সফলতার উপরই জাতির ভবিষ্যৎ সমৃদ্ধি নির্ভরশীল। জ্ঞানার্জনের পাশাপাশি সমাজসেবামূলক দায়িত্ব পালন এবং দুর্যোগ-দুর্বিপাকে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো ছাত্রদের দায়িত্ব ও কর্তব্য। শিক্ষার্থীদেরকে সুস্বাস্থ্য রক্ষা করে শিক্ষা অর্জন করতে হবে এবং নিজের ও পরিবারের প্রতি দায়িত্ববান হতে হবে।

ডিএনসিসি মেয়র আরও বলেন, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে সকলকে সঠিকভাবে মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজবাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সাইন্সেস এর প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর লিয়াকত আলী বক্তৃতা করেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা