শিক্ষা

ঢাবির হল খুলছে অক্টোবরের শুরুতে

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলো অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে কিছু শর্তজুড়ে দিয়ে খুলে দেওয়া হবে। অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের ছাত্র-ছাত্রীদের জন্য হলগুলো খোলা হবে। এর আগে অবশ্যই শিক্ষার্থীদের করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়া থাকতে হবে। টিকা নেওয়া না থাকলে কোনভাবেই শিক্ষার্থীকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না।

ঢাবির প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় মঙ্গলবার (২৪ আগস্ট) সিদ্ধান্তটি নেওয়া হয়। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, করোনা মহামারি পরিস্থিতি স্বাভাবিক থাকলে চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের জন্য বিশ্ববিদ্যালয়ের হলগুলো খোলার সিদ্ধান্ত হয়েছে। হলে থেকেই শিক্ষার্থীরা পরীক্ষা এবং শ্রেণি কার্যক্রম শুরু করতে পারবে। তবে হলে প্রবেশের আগেই শিক্ষার্থীদের দুই ডোজ কোভিড-১৯ টিকা নিতে হবে। আশা করছি নভেম্বরে সব শিক্ষার্থীদের হলে তুলতে পারব।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা