শিক্ষা

প্রধানমন্ত্রী নির্দেশ দিলেই খুলে দেবো স্কুল

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিলেই স্কুল খুলে দেবো।

মঙ্গলবার (২৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, উচ্চ পর্যায়ের তথা প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা পেলেই স্কুলগুলো খুলে দেয়া হবে। এভাবে হুট করে স্কুল খুলে দেয়া যাবে না। অবস্থা স্বাভাবিক না হলে পড়ে তো বিপদ হতে পারে।

কবে নাগাদ খোলা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়ে সুনির্দিষ্টভাবে কোন কিছু বলা যাচ্ছে না। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই স্কুল খুলে দেয়া হবে। সব ধরনের প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি।

জাকির হোসেন বলেন, দীর্ঘ দেড় বছর যাবত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে। বিশেষ করে গ্রামীণ ছেলে-মেয়েরা ক্ষতির মুখে।

অনলাইন গেমে আশক্তি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, এখন ছেলে-মেয়েরা অনলাইন গেমে জড়িয়ে পড়ছে। এতে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।

পরীক্ষা হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, পরীক্ষা নেয়া যদি সম্ভব না হয় তবে আগের মতো মূল্যায়ন করা হবে। সেপ্টেম্বর বা অক্টোবরেও স্কুল খোলা হলে পরীক্ষা নেয়ার ব্যাপারে চিন্তা আছে বলে জানান প্রতিমন্ত্রী।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা