শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ বলেননি প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে বললেও তিনি তারিখ বলেননি বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) একটি গণমাধ্যমের সাথে তিনি এ কথা বলেন।

গতকাল সচিবসভার বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর কবে খুলে দেবেন জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কথা বলেছেন, সুনিদিষ্ট তারিখ বলেনি। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সব ধরনের প্রস্তুতি রয়েছে। করোনার সংক্রমণ কমতে শুরু করেছে। পরিস্থিতি যখনই অনুকূলে আসবে, প্রথম সেই সুযোগটুকু আমরা নেব।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে কোন স্তরকে অগ্রাধিকার দেয়া হবে জানতে চাইলে সচিব বলেন, এগুলো এখনও চূড়ান্ত হয়নি। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যখনই নিয়ন্ত্রণে আসবে তখন সরকারের গঠিত কারিগরি কমিটিসহ সংশ্লিষ্টদের নিয়ে বসে চূড়ান্ত করব।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার একই আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার আওয়ামী যুব মহিলা লীগের এক অনুষ্ঠানের তিনি বলেন, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে, তবে পরিস্থিতি অনুকূলে আসার আগে নয়। প্রধানমন্ত্রী এ সংকটের একেবারে প্রথম থেকেই আমাদের নির্দেশনা দিয়ে যাচ্ছেন কীভাবে আমরা কত দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারি।

মন্ত্রী বলেন, প্রথম কথা, আমরা যেন আমাদের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে পারি। দ্বিতীয়ত, তাদের শিক্ষা যেন ব্যাহত না হয়... যতদূর সম্ভব আমরা যেন চালিয়ে যেতে পারি। তৃতীয়ত, আমরা যেন সবসময় প্রস্তুত থাকি, পরিস্থিতি অনুকূল হওয়ামাত্র শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি। সেজন্য তিনি তার নির্দেশনা দিয়ে রেখেছেন। তার নির্দেশনা অনুযায়ী আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, আপনারা জানেন সংক্রমণ ও মৃত্যুহার এখন নিম্নগামী। সরকারের সঠিক সিদ্ধান্ত আর জনগণের সহযোগিতায় সংক্রমণের হার দ্রুত কমছে। আমরা আশা করি খুব দ্রুতই হয়তো এই সংক্রমণের হার যে পর্যায়ে নামলে বিজ্ঞানসম্মতভাবেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যাবে, আশা করি সেই পর্যায়ে পৌঁছাবে। সেই লক্ষ্যে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করি।

এর আগে এর আগে বুধবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত সচিব সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দ্রুত স্কুল খুলে দেয়ার ব্যবস্থা নিন।

সভায় উপস্থিত থাকা এক সচিব বলেন, আমরা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যবস্থার কথা বলেছিলাম। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুধু বিশ্ববিদ্যালয় নয় দ্রুত সময়ে স্কুলগুলোও খুলে দেয়ার ব্যবস্থা করুন। কারণ, শিশুরা ঘরে থাকতে থাকতে অসুস্থ হয়ে যাচ্ছে। তারা মানসিকভাবেও অসুস্থ হয়ে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সব পদক্ষেপ নিতে হবে। সবার জন্য টিকা নিশ্চিত করতে হবে। জরুরি ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

নাহিদ রানায় আগ্রহ দেখালো না কেউই

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২...

এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা

"‘এগুলো না হলে আর পূজার আনন্দ কী!’ মধুমিতা"} কলকাতার রা...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

মুক্তিযোদ্ধা থেকে সিনেমার নায়ক, মৃত্যুর পরেও জনপ্রিয়তায় জসীম

মৃত্যুর ২৮ বছর পরও দর্শকের হৃদয়ে অমলিন নায়ক জসীম"} বাংলা চলচ্চিত্রের একস...

নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ

নোয়াখালীর সেনবাগে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা