শিক্ষা

অনুদান পাচ্ছে ৩০০ মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : সরকারের বিশেষ অনুদান পাচ্ছে দেশের ৩০০টি মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। একই সঙ্গে আট হাজার ৩৬ জন শিক্ষক-শিক্ষার্থীকেও দেয়া হবে অনুদান। এর জন্য মোট পাঁচ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

বুধবার (৩০ জুন) মন্ত্রণালয়ের কারিগরি ও মাদারাসা শিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে। শুক্রবার (২ জুলাই) কারিগরি ও মাদারাসা শিক্ষা বিভাগ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদারাসা শিক্ষা বিভাগ থেকে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদের’ মাধ্যমে এ টাকা বিতরণ করা হবে।

সূত্র জানায়, ৩০০টি মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, ৫০০ জন শিক্ষক-কর্মচারী, প্রথম থেমে পঞ্চম শ্রেণির ইবতেদায়ি শাখার এক হাজার ২৫০ শিক্ষার্থী, ষষ্ঠ থেকে দশম শ্রেণির দাখিল ও ভোকেশনাল শাখার চার হাজার ৫০১ শিক্ষার্থী, আলিম-বিএম-ডিপ্লোমা শাখার এক হাজার ২৫০ জন শিক্ষার্থী এবং কামিল-ফাজিলসহ তদূর্ধ্ব পর্যায়ের ৫৩৫ শিক্ষার্থীকে এ টাকা দেয়া হচ্ছে। এজন্য সরকার পাঁচ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

প্রতিষ্ঠানগুলো পাচ্ছে ২৫ হাজার করে, শিক্ষক-কর্মচারী পাচ্ছেন ১০ হাজার করে, ইবতেদায়ি শাখার শিক্ষার্থীরা তিন হাজার করে, দাখিল ও ভোকেশনাল শাখার শিক্ষার্থীরা পাঁচ হাজার করে, আলিম-বিএম-ডিপ্লোমা শাখার শিক্ষার্থীরা ছয় হাজার টাকা করে এবং কামিল-ফাজিলসহ তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষার্থীরা সাত হাজার টাকা করে পাবে।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা বলছেন, মনোনীত শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের নামের তালিকা অনুসারে এ টাকা বিতরণ করবে নগদ। বিতরণ শেষে বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেয়া হবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী বা শিক্ষার্থীর নাম একাধিকবার মঞ্জুরি হয়ে থাকলে একটি মঞ্জুরির বিপরীতে অনুদানের টাকা পাবেন। আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অনুকূলে বরাদ্দ অর্থ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে পাঠানো হবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা