শিক্ষা

ঢাবি'র ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিতের অংশ হিসেবে এবার ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার এর আগে ঘোষিত ক্লাস-পরীক্ষা স্থগিতের সময়সীমা শেষ হওয়ার পর এক বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে।

দুপুরে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফের ক্লাস-পরীক্ষা হওয়ার অন্তত তিন দিন আগে বিজ্ঞপ্তির মাধ্যমে তা শিক্ষার্থীদের জানানো হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসমূহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। পুনরায় ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার অন্তত তিন দিন আগে বিজ্ঞপ্তির মাধ্যমে তা শিক্ষার্থীদের জানানো হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে জরুরি সেবা কার্যক্রম এই ছুটির আওতার বাইরে থাকবে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা