শিক্ষা

পরীক্ষা পেছানোয় রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত সাত কলেজের পরীক্ষা পেছানোয় রাজধানীর মহাখালী, নীলক্ষেত, ইডেন কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে মহাখালী বীর উত্তম এ কে খন্দকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে আজ নীলক্ষেত মোড়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

এসময় তারা বলেন, এমনিতেই তারা দীর্ঘ সেশনজটে আছেন। পরীক্ষা স্থগিত হলে ভয়াবহ সেশনজটে পড়বেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজের ওপর বরাবরই অযৌক্তিক সব সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হয়। এবার তারা আর হঠকারী সিদ্ধান্ত মানবেন না।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা