শিক্ষা

প্রাথমিকের শিক্ষক নিয়োগে হচ্ছে 'স্বতন্ত্র কমিশন'

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে স্বতন্ত্র কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। চলতি বছরের শুরুতেই মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে সংসদীয় কমিটির সুপারিশ নাকচ করার দীর্ঘদিন পর আবারও এই কমিশন গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহ্ম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে বলেন, 'আগের সুপারিশের আলোকে মাসিক সমন্বয় সভায় কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' প্রধানমন্ত্রী ও মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য আলাদা কমিশন ও বোর্ড গঠনের সুপারিশ করেছিল দশম জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিশন গঠনের সেই সুপারিশ ২০১৯ সালের সেপ্টেম্বরে নাকচ করে দেয় মন্ত্রণালয়। তবে বোর্ড গঠনের উদ্যোগ নেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর।

সংসদীয় কমিটির সুপারিশের আলোকে ২০২০ সালের সেপ্টেম্বরের দিকে প্রাথমিক শিক্ষা বোর্ড গঠনের একটি খসড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠায় প্রাথমিক শিক্ষা অধিদফতর। বোর্ডের ওই খসড়ায় ইবতেদায়ি বাদ দেওয়া হয়। শেষ পর্যন্ত ওই খসড়াও চূড়ান্ত হয়নি। এমনকি শিক্ষা বোর্ড গঠনের উদ্যোগ থেকে সরে আসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর আগে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদে দ্বিতীয় শ্রেণির সরকারি কর্মকর্তা নিয়োগের সুপারিশ করেছিল। সে কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে (দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা) নিয়োগ ও পদোন্নতি পিএসসির পরামর্শ অনুযায়ী পরিচালিত হচ্ছে। আর সহকারী শিক্ষক সরাসরি নিয়োগ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা