শিক্ষা

জামা-জুতার জন্য টাকা পাবে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয় খুললে শিক্ষার্থীদের জামা-জুতা কেনার অর্থ দেওয়া হবে। নগদের মাধ্যমে এ অর্থ অভিভাবকের মোবাইল নম্বরে পাঠানো হবে। কিডস অ্যালাউন্স হিসেবে প্রতিটি ছাত্র-ছাত্রীকে ১ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

সোমবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে নগদের মাধ্যমে দেশের আট উপজেলায় উপবৃত্তি প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

জাকির হোসেন বলেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের জামা-জুতা কেনার জন্য কিডস অ্যালাউন্স বাবদ ১ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। আমরা সব শিক্ষার্থীদের তথ্য যুক্ত করেছি। বিদ্যালয় খুললে নগদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে এ অর্থ পৌঁছে দেওয়া হবে।

মন্ত্রী বলেন, এখন থেকে নগদের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দেওয়া হবে। আজ ৮ উপজেলার ৮৬ হাজার ৫২ জনের গত তিন মাসের উপবৃত্তি দেওয়ার মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন হলো। পর্যায়ক্রমে দেশের সব জেলায় নগদের মাধ্যমে উপবৃত্তির অর্থ পাঠানো হবে।

প্রতিমন্ত্রী বলেন, গত তিন মাস ধরে প্রত্যেক শিক্ষার্থীকে ৪৫০ টাকা করে দেওয়া হবে। আট উপজেলার জন্য ৩ কোটি ৬৪ লাখের বেশি অর্থ বিতরণ করা হবে।

নগদে উপবৃত্তি কার্যক্রম নেওয়ার কারণ হিসেবে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, আগে শিওর ক্যাশের মাধ্যমে উপবৃত্তির অর্থ দেওয়া হলেও সেখানে শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন, অভিভাবকদের জাতীয় পরিচয়পত্র ছিল না বলে নানা জটিলতা তৈরি হতো। পাশাপাশি আগের চাইতে বর্তমনে অনেক স্বল্প ব্যয়ে আমরা নগদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে এ অর্থ পৌঁছে দিতে পারব।

এ সময় উপস্থিত ছিলেন এ মন্ত্রণালয়ের সচিব জিএম হাসিবুল হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এ এম মনসুর আলম প্রমুখ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা