শিক্ষা

১৫ দিন ধরে আন্দোলনে ইবতেদায়ি শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক : ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষা প্রাইমারির মতো শিক্ষাবোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত। দেশের সব ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণসহ ৭ দফা দাবিতে টানা ১৫ দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করছে বাংলাদেশ স্বতন্ত্র মাদরাসা শিক্ষক সমিতি।

রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার তাদের নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করলেও হাইকোর্ট মোড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানগেট সংলগ্ন ফোয়ারা স্থানে পুলিশ তাদের আটকে দেয়।পরে সেখানে শিক্ষকরা সংক্ষিপ্ত সমাবেশ কর্মসূচি পালন করেন।

ইবতেদায়ি শিক্ষক সমিতির সভাপতি কাজী ফয়েজুর রহমান বলেন, গত ২০১৮ সালে ধর্মঘট ও অনশন চলাকালে সংশ্লিষ্ট দফতরের সচিব আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখনও তা বাস্তবায়ন হয়নি। জাতীয়করণের দাবিতে চলতি মাস থেকে টানা ১৫ দিন ধরে আমাদের অবস্থান কর্মসূচি চলছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

জাতীয়করণসহ ৭ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে-কোডবিহীন মাদরাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নীতিমালা-২০১৮ সংশোধন করে আলিম শিক্ষক একজনের পরিবর্তে এইচএসসি পাস একজনের অন্তর্ভুক্তকরণ।

প্রাইমারীর ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় অফিস সহায়ক নিয়োগ, মাদরাসার শিক্ষকদেরকে পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থাকরণ, ইবতেদায়ি মাদরাসায় আসবাবপত্রসহ ভবন নির্মাণ ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থাকরণ।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

আগামী ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

আসন্ন ৯ নভেম্বর বিকেলে বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। ওই...

পঞ্চগড় সীমান্তে ৮০ বোতল ফেনসিডিলসহ আটক ১

পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয়...

ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি ব্যবসায়ীরা

এলপিজি ব্যবসায়ীদের ডাকা দু’দিনের ধর্মঘট প্রত...

আজারবাইজানের শিক্ষাঙ্গনে হিজাব ঘিরে নতুন সংকট

আজারবাইজানের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার ওপর নতুন করে কড়াকড়ি আরোপের জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা