শিক্ষা

সমালোচনার মুখে ঢাবির সান্ধ্যকোর্সের ভর্তি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারীর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে না জানিয়ে সান্ধ্যকালীন এমবিএ কোর্সে ভর্তি পরীক্ষার আয়োজন করার পর তুমুল সমালোচনার মধ্যে তা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ।

শুক্রবার ( ২০ নভেম্বর) বেলা ১১টা থেকে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে বিজনেস স্টাডিজ অনুষদের এমবিএ (ইভিনিং) প্রোগ্রামের (৪৫তম ব্যাচ) এ ভর্তি পরীক্ষা শুরুর কথা ছিল।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অমান্য করে এবং উপাচার্য ও উপ-উপাচার্যকে না জানিয়েই বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত এসব অনিয়মিত কোর্সে নতুন শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে পরীক্ষার আয়োজন করেছিল ব্যবসায় শিক্ষা অনুষদ।

তবে পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগে পরীক্ষার্থীদের মোবাইলে এসএমএস দিয়ে পরীক্ষা স্থগিত করার বিষয়টি জানানো হয়। পরীক্ষা কেন্দ্রের ফটকেও এ বিষয়ে নোটিশ দেয়া হয়েছে। নোটিশে লেখা আছে অনিবার্য কারণবশত এমবিএ ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে।

এ বিষয়ে জানতে চাইলে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, প্রশাসনের অগোচরেই এই পরীক্ষা হচ্ছে। এই বিষয়ে আমরা জানি না। অন্যদিকে সান্ধ্যকোর্সের জন্য নীতিমালা নির্ধারণ না হওয়া পর্যন্ত সান্ধ্যকোর্সে কোনো পরীক্ষা না নেয়ার ব্যাপারে নির্দেশনা আছে। এ বিষয়ে উপাচার্যই বলতে পারবেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এটি পুরনো পরীক্ষা কিনা ডিনের সঙ্গে কথা না বলে আমি বলতে পারব না।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা