শিক্ষা

অনলাইনে খুবিতে কুইজ প্রতিযোগিতা শুরু

নিজস্ব প্রতিনিধি, খুলনা : রোটার‍্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির উদ্যোগে তিনদিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতা ‘থার্স্ট অপটিমিস্ট’ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় অনলাইনে শুরু হচ্ছে।

বাংলাদেশের প্রায় ৫০ টিরও বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩৭৯৬ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৭৫ টি সংগঠন ইভেন্ট পার্টনার এবং ৫০ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর এ প্রতিযোগিতা আয়োজনের সঙ্গে যুক্ত আছেন।

আগামী ২১ নভেম্বর প্রতিযোগিতার সমাপনী পর্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের নাম ঘোষণা করবেন। এছাড়াও ২০ নভেম্বর সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা ফেসবুক লাইভে তৃতীয় রাউন্ডের উদ্বোধন করবেন।

প্রথম রাউন্ডের বিজয়ীদের নিয়ে শুক্রবার সকালে প্রতিযোগিতার দ্বিতীয় ও সন্ধ্যায় ফেসবুক লাইভে তৃতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর (শনিবার)। প্রতিযোগিতার সবগুলো রাউন্ডই অনলাইনে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য প্রথম ও দ্বিতীয় রাউন্ড গুগল ফর্মের মাধ্যমে হবে এবং পরবর্তী দুই রাউন্ড জুমের মাধম্যে ফেসবুক এ লাইভ হবে।

প্রতিযোগিতায় মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অভ্যুদয়, মানসিক দক্ষতা, সাধারণ বিজ্ঞান, করোনা ভাইরাস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, খেলাধুলা, বিশ্ব রাজনীতিসহ মোট ১০টি বিষয়াবলী থেকে প্রশ্ন অন্তর্ভূক্ত থাকবে।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা