শিক্ষা

মৃত কর্মকর্তার পরিবারকে ২ লক্ষাধিক টাকা দিল 'ইবি কর্মকর্তা সমিতি'

ইবি প্রতিনিধি, কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) সেলের প্রয়াত সহকারী রেজিস্ট্রার আবু মোক্তাদীর পরিবারের পাশে দাড়িয়েছে ইবি কর্মকর্তা সমিতি। এ উপলক্ষে প্রয়াতের পরিবারের কাছে কর্মকর্তাদের অর্ধদিনের বেতন ২ লক্ষ ৩০ হাজার টাকার চেক তুলে দিয়েছেন কর্মকর্তারা। মঙ্গলবার (১৭ নভেম্বর) উপাচার্যের সম্মেলন কক্ষে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের মাধ্যমে তার পরিবারের কাছে এ চেক তুলে দেন সমিতির নেতাকর্মীরা।

চাকরিরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের কোন কর্মকর্তা মারা গেলে তার পরিবারের সহায়তার আবেদনের প্রেক্ষিতে কর্মকর্তাদের অর্ধদিনের বেতনের সমপরিমাণ টাকা সহায়তা দিয়ে থাকেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি। গত অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সহকারী রেজিস্ট্রার আবু মোক্তাদীর মৃত্যু হয়। প্রয়াত এই কর্মকর্তার পরিবারকে মঙ্গলবার কর্মকর্তাদের অর্ধদিন বেতনের সমমূল্য ২ লক্ষ ৩০ হাজার টাকার চেক প্রদান করেন কর্মকর্তা সমিতি। এসময় মোট টাকার মধ্যে প্রথম সংসারের মেয়েকে ৬৮ হাজার ও দ্বিতীয় সংসারের স্ত্রীকে ১ লক্ষ ৬২ হাজার টাকা ভাগ করে দেয়া হয়।

চেক হস্তান্তরকালে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস. এম. আব্দুল লতিফ, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. সোহেল, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এইচ. এম. আলী হাসান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলীমুজ্জামান টুটুল, তথ্য, প্রকাশনা ও জনসংযাগ অফিসের উপ-পরিচালক আতাউল হক, কর্মকর্তা সমিতির সভাপতি শামছুল ইসলাম জোহা, সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমানসহ সমিতির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলন।

সান নিউজ/এএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা