শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুকদের লিখিত পরীক্ষা অংশ নিতে হবে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : অনলাইনে নয়, সশরীরে বিশ্ববিদ্যালয়ে হাজির হয়ে আগের নিয়মেই লিখিত ভাবেই ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তিচ্ছু শিক্ষার্থীদের। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন সিনেট ভবনে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একাডেমিক কমিটির সভায় ভর্তি পরীক্ষা আগের নিয়মে লিখিতভাবে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে পরীক্ষা পদ্ধতি কী হবে সেটি এখনও নির্ধারণ করা হয়নি। ভর্তি পরীক্ষা উপ-কমিটি এ সিদ্ধান্ত নিবে।

উল্লেখ্য, করোনাভাইরাস পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনলাইনে গ্রহণ করা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সশরীরে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়। এবার ঢাবি ও চবির মতো রাবিতেও সশরীরে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হলো।

এদিকে, রাবি থেকে স্নাতক পাশ করা শিক্ষার্থীদেরও সমাবর্তনে অংশ নেয়ার সুযোগ রাখার সিদ্ধান্ত হয়েছে একাডেমিক কাউন্সিলের সভায়। এর আগে শুধু স্নাতকোত্তর ও এমফিল/পিএইচডি ডিগ্রি অর্জন করা শিক্ষার্থীরা সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পেতেন।

এ প্রসঙ্গে ইংরেজি বিভাগের সভাপতি ও একাডেমিক কাউন্সিলের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, স্নাতকোত্তর, এমফিল/ পিএইচডি ডিগ্রি অর্জন করা শিক্ষার্থীদের পাশাপাশি এখন থেকে স্নাতক পাশ করা শিক্ষার্থীরাও সমাবর্তনে অংশ নিতে পারবে। একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ ‘বর্জ্যমানব’

কারও পুরো শরীর ঢেকে আছে বোতল, মগ, ছোট বালতিসহ প্লা...

সাড়ে ৩ লাখ টাকা জরিমানা, ৫০ বস্তা জব্দ  

কুষ্টিয়ার মিরপুরে অবৈধ সার মজুদ ও বিক্রয়ের দায়ে সা...

ঢাবির সঙ্গে একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী হাঙ্গেরি

শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে উচ্চশিক্ষার সুযোগ সম...

বর্ণাঢ্য আয়োজনে উলিপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামের উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা