ছবি: সংগৃহীত
শিক্ষা

শিক্ষকদের আন্দোলন: লক্ষ্মীপুরে দেড় ঘণ্টা পর পরীক্ষা শুরু

লক্ষ্মীপুর প্রতিনিধি

দেশব্যাপী চলছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন। লক্ষ্মীপুরেও শিক্ষকরা আন্দোলন পালন করছেন। এদিকে কোমলমতি শিশু শিক্ষার্থীরা বাড়ি থেকে পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিদ্যালয়ে এসে মনোবল ভেঙে পড়েছে। শিক্ষকরা বলে দিয়েছেন— শিক্ষকদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পরীক্ষা হবে না। মুহূর্তে এমন সংবাদ ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসেন জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ। একপর্যায়ে দেড় ঘণ্টা পর শুরু হয় পরীক্ষার সকল কার্যক্রম।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ৯টার পর থেকে লক্ষ্মীপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে উঠেন।

জানা গেছে, সরকারি মাধ্যমিক শিক্ষকরা চারটি দাবি ও অধিকার নিয়ে সরকারকে তিন কর্মদিবস সময় বেঁধে দিয়েছেন। (আজ) সোমবার থেকে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। শিক্ষকদের আন্দোলনের মুখে সারাদেশে কোমলমতি শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিয়ে দেখা দেয় উৎকণ্ঠা।

একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে ছুটে আসেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ। তিনি এসে সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষক মিলনায়তনে গিয়ে বসে আড্ডা দেওয়া শিক্ষকদের শাসাতে দেখা যায়। পরীক্ষা নিয়ে শিক্ষকদের প্রতি চাপ প্রয়োগ করেন।

কোমলমতি শিক্ষার্থীরা জানান, তারা বাড়ি থেকে পরীক্ষার সকল প্রস্তুতি নিয়ে এসেছেন। তারা অটোপাস চান না। তারা মেধার মূল্যায়নের মাধ্যমে শ্রেণিকক্ষে উত্তীর্ণ হতে চান।

নারী অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হোক পাশাপাশি শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করা হোক।

লক্ষ্মীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ জানান, খবর পেয়ে স্কুলে এসে শিক্ষকদের সঙ্গে কথা বলে পরীক্ষা নেওয়ার জন্য বলা হয়েছে। ইতোমধ্যে পরীক্ষা চালু হয়েছে। দেশব্যাপী প্রাথমিক সহকারী শিক্ষকদের কেন্দ্রীয়ভাবে কর্মসূচি রয়েছে ১১তম গ্রেড বাস্তবায়নের দাবিতে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

পূবাইলে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা