ছবি: সংগৃহীত
শিক্ষা

প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের ‘লং মার্চ টু সচিবালয়’ বুধবার

সান নিউজ অনলাইন 

বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ আগামীকাল বুধবার (২৬ নভেম্বর) ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবে। দেশের ১ হাজার ৭৭২টি প্রতিবন্ধী বিদ্যালয়ের এমপিওভুক্তিসহ পাঁচ দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

পরিষদের সভাপতি মো. ইলিয়াস রাজ মঙ্গলবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, সরকারের উচ্চ পর্যায় থেকে প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। মাসের শুরুতে ‘লং মার্চ টু যমুনা’ ঘোষণা করার পরও আমরা এক সপ্তাহ অপেক্ষা করতে বলা হয়েছিল। এরপর শিক্ষা উপদেষ্টা এক মাস সময় চেয়েছিলেন, যা আমরা মেনে নিতে পারিনি। তিনি আরও বলেন, এবার আমরা প্রজ্ঞাপন ছাড়া পিছু হটব না।

গত ৩ নভেম্বর ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচিতে পুলিশের বাঁধার কারণে আন্দোলনরত শিক্ষকরা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এবং তিনজন শিক্ষক আহত হন। এরপর প্রধান উপদেষ্টার পরিচালক প্রশাসনের সঙ্গে আলোচনা করে স্মারকলিপি জমা দেন।

শিক্ষকরা তাদের পাঁচ দফা দাবিতে জোর দিয়েছেন—
১. সব বিশেষ (অটিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি নিশ্চিত করা।
২. বিদ্যালয়গুলোর প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো সুনিশ্চিত করা।
৩. বিশেষ শিক্ষার্থীদের জন্য মাসিক ৩ হাজার টাকার শিক্ষা উপবৃত্তি নিশ্চিত করা।
৪. শিক্ষার্থীদের মিড-ডে মিল, উচ্চ উপকরণ, খেলাধুলা সরঞ্জাম ও থেরাপি সেন্টার প্রদান।
৫. ছাত্রছাত্রীদের ভোকেশনাল শিক্ষা কারিকুলামের আওতায় কর্মসংস্থান ও পুনর্বাসন নিশ্চিত করা এবং সব চাকরিতে প্রতিবন্ধী কোটা বাস্তবায়ন।

শিক্ষকরা আগামীকাল দুপুর ১২:৩০ টায় সচিবালয় পর্যন্ত শান্তিপূর্ণ ‘লং মার্চ’ করবেন।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

পূবাইলে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা