ছবি: সংগৃহীত
শিক্ষা

রাবির আন্তর্জাতিক সম্মেলনে সেরা তিনে ইবি শিক্ষার্থীদের গবেষণাপত্র

ইবি প্রতিনিধি

'সংকেত প্রক্রিয়াকরণ, তথ্য ও যোগাযোগ ব্যবস্থা' বিষয়ক (SPICSCON-2025) আন্তর্জাতিক সম্মেলনে সেরা তিনটি গবেষণাপত্রের মধ্যে স্থান পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ইবির প্রতিনিধিত্বকারী শিক্ষার্থীরা হলেন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইমামুল হোসাইন, এস.এম. মাহিম, তারেক আজিজ ও ফয়সাল আহমেদ। তাদের গবেষণার বিষয় ছিল: "Hybrid CCT-TB: A Dual-Stream Attention Augmented Hybrid Architecture with Explainable AI for Tuberculosis Screening in Chest Radiographs"।

শনিবার (২২ নভেম্বর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রকৌশল অনুষদ গ্যালারিতে দুই দিনব্যাপী IEEE বাংলাদেশ সেকশন এবং IEEE সিগনাল প্রসেসিং সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের যৌথভাবে আয়োজিত এই চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট (এমআইএসটি)-এর শিক্ষার্থীদের গবেষণাপত্রও নির্বাচিত হয়েছে।

সম্মেলনে আয়োজন কমিটির সভাপতি এবং তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক হালিদা হোমায়রার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দীন খান। এছাড়া দেশের ও বিদেশের গবেষক, শিক্ষাবিদ এবং প্রযুক্তিবিদরা উপস্থিত ছিলেন।

সেরা গবেষণাপত্র নির্বাচিত হওয়া ইবি শিক্ষার্থী ইমামুল বলেন, “আমাদের গবেষণা প্রবন্ধটি কনফারেন্সে সেরা গবেষণা অ্যাওয়ার্ড পাওয়ায় আমি সত্যিই গর্বিত ও সম্মানিত। এই অর্জনের জন্য সুপারভাইজার, সহলেখক ও সবার সমর্থনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সেই সঙ্গে প্রবন্ধটির উপস্থাপক সহলেখক তারেক আজিজকে বিশেষ ধন্যবাদ জানাই।”

উল্লেখ্য, দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে কুয়েট, চুয়েট ও রুয়েটসহ দেশ-বিদেশের গবেষকদের প্রায় ৪০০ গবেষণা প্রবন্ধ থেকে নির্বাচিত প্রায় ১৫০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয় এবং সিগন্যাল প্রসেসিং, তথ্যপ্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা ও আধুনিক সিস্টেম ডিজাইনসহ বিভিন্ন সাম্প্রতিক গবেষণা ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে। SPICSCON ২০২৫ সম্মেলনটি গবেষকদের মধ্যে জ্ঞান-বিনিময়, আন্তর্জাতিক সহযোগিতা ও ভবিষ্যৎ গবেষণা সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা