ছবি: সান নিউজ
শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪৭ বছরে ৪ সমাবর্তন, শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

ইবি প্রতিনিধি

শিক্ষাজীবনের শেষ মুহূর্তে কালো গাউন আর সনদ হাতে সমাবর্তনে অংশ নেওয়া প্রতিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরই এক বিশেষ স্বপ্ন। তবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিয়মিত সমাবর্তন না হওয়ায় সেই স্বপ্ন বছরের পর বছর ধরেই অপূর্ণ রয়ে যাচ্ছে। প্রতিষ্ঠার ৪৭ বছরে মাত্র চারটি সমাবর্তন হওয়ায় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

তথ্য অনুযায়ী, সর্বশেষ চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ৭ জানুয়ারি। সেখানে ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষ থেকে ২০১১-১২ পর্যন্ত স্নাতক, ২০১৪-১৫ পর্যন্ত স্নাতকোত্তর এবং ২৩৬তম সিন্ডিকেট-অনুমোদিত এমফিল-পি-এইচডি ডিগ্রিধারীরা অংশ নেওয়ার সুযোগ পান। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ উপস্থিত থেকে সনদ বিতরণ করেন।

এর আগে ১৯৯৩, ১৯৯৯ ও ২০০২ সালে আরও তিনটি সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল।

নিয়মিত সমাবর্তন না থাকায় শিক্ষার্থীদের স্নাতক বা স্নাতকোত্তর শেষে প্রভিশনাল সার্টিফিকেট নিয়েই বিশ্ববিদ্যালয় ছাড়তে হচ্ছে। এতে প্রশাসনের গাফিলতি ও সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা। উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের তথ্য অনুযায়ী, ২০১২-১৩ থেকে ২০১৮-১৯ পর্যন্ত প্রায় ১০ হাজার ৩২৮ জন স্নাতক এবং ২০১৫-১৬ থেকে ২০২০-২১ পর্যন্ত প্রায় ৮ হাজার ৩৭ জন স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। এছাড়া বিভিন্ন বছরের বহু এমফিল ও পিএইচডি গবেষকও ডিগ্রি অর্জন করেছেন।

ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী সালমান হোসেন বলেন, “সমাবর্তন শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করার সুযোগ। অনেক এলামনাই আছেন যাদের সঙ্গে আমাদের পরিচয়ের সুযোগ হয়নি। নিয়মিত সমাবর্তন হলে নেটওয়ার্ক আরও শক্তিশালী হতো।”

বর্তমান বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাহমুদা আক্তার মিমি বলেন, “৪৬ বছরে ৪ সমাবর্তন—এটা সত্যিই হতাশাজনক। সমাবর্তন শিক্ষাজীবনের এক বিশেষ অধ্যায়ের সমাপ্তি। আমরা চাই যেন আমাদের বিশ্ববিদ্যালয় আর পিছিয়ে না থাকে।”

আইসিটি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান রাজু জানান, “প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর সমাবর্তন হয়, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ব্যবধান। অন্তত দুই-তিন বছর পর পর হলেও সমাবর্তন হওয়া উচিত।”

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “চলতি বছরের ডিসেম্বর বা আগামী জানুয়ারিতে সমাবর্তনের পরিকল্পনা ছিল। কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষার বাড়তি দায়িত্বের কারণে তা পিছিয়ে যাচ্ছে। আগামী বছরের শেষ দিকে সমাবর্তনের চেষ্টা থাকবে। এছাড়া বিদেশে উচ্চশিক্ষার আবেদন করতে মূল সনদ লাগে। সে জন্য অর্ডিন্যান্স সংশোধনের প্রয়োজন রয়েছে।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা