জাতীয়

জঙ্গল সলিমপুরকে রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র হতে দেখেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা পুরোনো অবস্থান ধরে রাখতে চাইছে। তারা যে ঔদ্ধত্য আচরণ করেছে, দুঃসাহস দেখিয়েছে, সেটি খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মহাসড়ক, পশুর হাট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তিনি তুলে ধরেন।

ব্রিফিংয়ে সম্প্রতি পুলিশ ও র‍্যাবের ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জায়গায় র‍্যাব ও পুলিশের ওপর যে হামলা হয়েছে, সেটা আমরা খুব গভীরভাবে দেখছি। এ বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। সেটা খুব শিগগিরই দৃশ্যমান হবে। এ থেকে অনুমান করতে পারি, দীর্ঘ ১৭ বছর দেশে আইনের শাসন ছিল না। দুর্বৃত্তায়নের একটা মহামারি ছিল। জঙ্গল সলিমপুরকে আমরা রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র হতে দেখেছি। সেটি আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আনতে পেরেছি।’

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান হয়েছে। অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে, দাগি আসামি গ্রেপ্তার হয়েছে বলে জানান মন্ত্রী। সেখানে পুলিশ একাডেমি, র‍্যাবের একাডেমি, ক্রীড়া কমপ্লেক্সসহ বিভিন্ন স্থাপনার পরিকল্পনা আছে বলেও জানান তিনি।

সন্ত্রাসীদের আড্ডা যেখানেই থাকুক, নির্মূল করা হবে ঘোষণা দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি এখনই পুরো পরিকল্পনা প্রকাশ করতে চাই না। তবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না।’

ঈদের সাত দিন আগে এবং ঈদের সাত দিন পর পর্যন্ত নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান মন্ত্রী। সেই হিসেবে জনবল বাড়ানো হয়েছে। মহাসড়কগুলো সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে বলে জানান তিনি।

টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যাত্রীরা সচেতন থাকলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব বলেন তিনি।

পশুর হাটে জাল নোট ঠেকাতে অনেককে জাল নোট শনাক্তকারী অনেক মেশিন দেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান। ব্যাংকের পক্ষ থেকেও এগুলো দেওয়া হয়েছে বলেন তিনি। বিভিন্ন ব্যাংকের শাখা এসব জায়গায় তৎপর আছে বলেন তিনি।

অননুমোদিত পশুর হাট বন্ধের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অনুমোদিত পশুর হাটের বাইরে যাতে কোনো হাট বসতে না পারে, সে জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। যদি কোথাও কোনো অনিয়ম দেখতে পান এবং আমাদের নজরে আনেন, তাহলে আমরা আরও সুষ্ঠুভাবে কাজ করতে পারব।’

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান। এ বিষয়ে সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পৌরসভাসহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেন তিনি।

টোল প্লাজায় দীর্ঘ যানজট কমাতে উন্নত প্রযুক্তিনির্ভর ব্যবস্থা প্রয়োজন বলেন মন্ত্রী। এখন ম্যানুয়ালি টোল আদায় করা হচ্ছে। অনেক দেশে এটা স্বয়ংক্রিয় করা হয়েছে। বিষয়টি নিয়ে সরকার চিন্তা করছে বলে জানান তিনি।

সীমান্তে গোলাগুলি পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে। পতাকা বৈঠকের মাধ্যমে এগুলো সমাধান হয়। জাতীয়ভাবে উত্তেজনা তৈরির মতো কোনো ঘটনা ঘটেনি, বলেন তিনি।

সাভারে প্রকাশ্যে পুলিশের সামনেই মাদক ব্যবসার অভিযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনার রিপোর্ট এবং তথ্যটা দেন, আমরা এখনই ব্যবস্থা নেব।’

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

ঝালকাঠিতে নদীভাঙন এলাকা পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার  

ঝালকাঠি শহরের গুরুধাম এলাকার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্র...

বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই ত্রাণ কার্যক্রম চালি...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা