সংগৃহীত
শিক্ষা

আজ সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে তীব্র তাপপ্রবাহের কারণে হাইকোর্টের আদেশে আজ দেশের প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আরও পড়ুন : দুপুরে আসছে নিহত ৮ বাংলাদেশির লাশ

যদিও শিক্ষা মন্ত্রণালয় এ নিয়ে আলাদা কোনো বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপন জারি করেনি। তবে বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে এ আদেশ প্রতিপালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা জানান, হাইকোর্টের নির্দেশনা মেনে বৃহস্পতিবার সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন : চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যাক্কারজনক

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের বলেন, আদালত যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বলেছেন, আপাতত আদালতের এ আদেশই মানা হবে। হাইকোর্টের আদেশের কপি না পাওয়া এবং সেই আদেশের বিরুদ্ধে আপিল করার মতো সময় না থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ইস্যুতে ‘নো কমেন্ট’ অবস্থানে থাকবে শিক্ষা মন্ত্রণালয়।

মাউশির পরিচালক (মাধ্যমিক) সৈয়দ জাফর আলী জানান, হাইকোর্ট শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে বলেছেন। সরকার যদি আপিল করেও সেই আপিলের শুনানি হয়ে রায় হতে হতে স্কুলের কর্মঘণ্টা শেষ হয়ে যাবে। তাই বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দনবার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

জামায়াত এমপির বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

এক কিশোরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া...

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

মুন্সীগঞ্জে চুরি হওয়া গরু উদ্ধার, গ্রেপ্তার ২ 

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিশেষ অভিযান চালিয়ে চুরি হওয়া একটি ষাঁড় গরু উদ্ধার করেছ...

ঝালকাঠি পৌরসভায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত

উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্প (CTCRP)-এর আওতায় ঝালকাঠি পৌরসভায় আধুনিক বা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা