ছবি: সংগৃহীত
অপরাধ

সৎ ছেলেকে হত্যা, মায়ের যাবজ্জীবন 

মো. নাজির হোসেন, মুসীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদীখানে সৎ মায়ের হাতে শিশু খুন হওয়ার ঘটনায় সৎ মাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন: আগাম জামিন পেলেন বিএনপির তিন নেতা

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২-এর আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করে ওই আদালতের বেঞ্চ সহকারী মো. হাসান সারোয়ারদি বলেন, মামলার আসামিকে দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায় আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া দণ্ডবিধির ২০১ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০০ টাকা জরিমানা অনাদায় আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: মনজিল পরিবহনের ধাক্কায় আহতের মৃত্যু

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত শিশুর বাবা আরিফ হোসেন হীরা একজন সেনাবাহিনীর সিভিল সদস্য। সে সিরাজদীখান উপজেলার রাজদিয়া গ্রামের মো. হাবিবুল্লাহ শিকদার এর ছেলে।

তার প্রথম স্ত্রীর রিতা আক্তারের সাথে বনিবানা না হওয়ায় সে তার স্ত্রীকে তালাক দিয়ে ঘাতক সুমাইয়া আক্তারকে (২৫) দ্বিতীয় বিবাহ করে। সেনাবাহিনীতে চাকরি করায় আরিফ হোসেন হীরার আগের ঘরের সন্তান মো. ইয়াছিন (৮) তার সৎ মা সুমাইয়া আক্তার ও দাদীর সাথে থাকতো।

২০১৭ সালের ১১ জুন সকাল সাড়ে ১০ টার দিকে তার মা জীবন নেছা মোবাইল ফোনে তাকে জানায় তার ছেলে ইয়াসিন বাড়ির পাশে পানিতে পড়ে মারা গেছে। পরে খবর পেয়ে সে বাড়িতে এসে তার ছেলে মৃতদেহ ওই দিন সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

আরও পড়ুন: বিলবোর্ডে বাসের ধাক্কা, নিহত ৪

পরে তার স্ত্রীর আচরণে তার সন্দেহ হলে তিনি তার স্ত্রী সুমাইয়া আক্তারকে কৌশলে জিজ্ঞাসাবাদ করলে ঘাতক সুমাইয়া ঘটনাটি স্বীকার করে।

ঐ দিন সকাল অনুমান পৌনে ৯ টার দিকে তার বসত ঘরে সে ইয়াসিনকে মুখ ও গলায় চেপে শ্বাসরোধ করে হত্যা করে। পরে বাড়ির পূর্ব পাশের পানি ভর্তি ডোবায় ফেলে দেয়। পরে বাবা মো. আরিফ হোসেন হীরা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন‌।

আদালত ওই মামলায় ৮ জন সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ঘাতক সুমাইয়া আক্তারকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায় আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০১ ধারায় ৫ বছরের কারাদণ্ড ও ৫০০০ টাকা জড়িমানা অনাদায় আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

এ ব্যাপারে সরকারের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পল্টু বলেন, ঘটনার প্রেক্ষিতে মামলায় বিচারক উপযুক্ত রায় দিয়েছেন। এ রায়ে বাদী এবং সরকার পক্ষ উভয়েই সন্তুষ্ট।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা