ছবি: সংগৃহীত
অপরাধ

ভাইকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই নজরুল ইসলাম বিপ্লবকে মৃত্যুদণ্ড এবং সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আরও ২ দিনের অবরোধ ঘোষণা

সোমবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাম্মী হাসিনা পারভীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রপ্ত মো নজরুল ইসলাম বিপ্লব (৪৫) কটিয়াদী উপজেলার চান্দপুর কোনাপাড়া গ্রামের হাজী মোহাম্মদ নুরুজ্জামানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু নাছের ফারুক মুহাম্মদ সঞ্জু।

আরও পড়ুন: গুলিস্তানে বাসে আগুন

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২০ এপ্রিল বিকেলে পারিবারিক বিরোধের কারণে ছোট ভাই মাসুদ উজ জামানকে (৪০) কুপিয়ে হত্যা করেন বড় ভাই বিপ্লব। পরে ২২ এপ্রিল নিহতের স্ত্রী নিপা বেগম বাদী হয়ে মো. নজরুল ইসলাম বিপ্লবকে একমাত্র আসামি করে কটিয়াদী মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

এ মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ২২ আগস্ট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা কটিয়াদী থানার তৎকালীন পরিদর্শক মো. নুর ইসলাম।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আজ দুপুরে রায় ঘোষণা করেন আদালত। এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির ও বিবাদী পক্ষে অ্যাডভোকেট লুৎফর রশিদ রানা মামলাটি পরিচালনা করেন।

সান নিউজ/একে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা