ছবি: সংগৃহীত
অপরাধ

বেনাপোলে বিদেশি মুদ্রাসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল চেকপোস্টের বিজিবির স্ক্যানিং রুম থেকে মানিক মিয়া (৩৭) নামে এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীর কাছ থেকে ৯০ হাজার মার্কিন ডলার, ১৬১০ ভারতীয় রুপি ও ৩২ হাজার ৪৮০ বাংলাদেশি টাকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আরও পড়ুন: ফায়ার সার্ভিসের ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে

বুধবার (১১ অক্টোবর) সকালে অবৈধ বিদেশি মুদ্রা বহনের অভিযোগে তাকে আটক করা হয়েছে।

আটক মানিক মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে।

যশোর ব্যাটেলিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আহমেদ জামিল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি ডলারের একটি বড় চালান ভারত থেকে বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল বুধবার সকালে বেনাপোল চেকপোস্টের স্ক্যানিং রুমে অবস্থান নেয়।

আরও পড়ুন: বিশ্বজুড়ে করোনায় শতাধিক মৃত্যু

কিছু সময় পর ভারত থেকে আগত একজন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার সাথে থাকা ব্লান্ডার মেশিনের ভেতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৯০ হাজার মার্কিন ডলারসহ তাকে আটক করা হয়, যার বর্তমান বাজার মূল্য ৯৯ লাখ ৫ হাজার ৪০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করে এবং উক্ত মার্কিন ডলার সে অবৈধভাবে হুন্ডি/মানি লন্ডারিং উদ্দেশ্যে বহন করছিল।

আরও পড়ুন: বাসের ধাক্কায় খাদে লেগুনা, নিহত ৪

পরবর্তীতে তার লাগেজ/ব্যাগ তল্লাশি করে ভারতীয় এক হাজার ৬১০ রুপি এবং বাংলাদেশী ৩২ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত দেশি বিদেশি মুদ্রাসহ মোট সিজার মূল্য ৯৯ লাখ ৪০ হাজার ১৫ টাকা।

আটককৃত বৈদেশিক মুদ্রাসহ আটক আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা