ছবি: সংগৃহীত
অপরাধ

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার     

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে ফয়জুল ইসলাম মিজান (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা হাজারের ঘর ছাড়াল

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে শরণখোলা থানায় মামলা দায়ের করা হলে ওই রাতেই ধর্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

ধর্ষণের শিকার কিশোরীকে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণের ঘটনাটি ঘটেছে গত সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামে।

আরও পড়ুন: জলদস্যুর গুলিতে আহত জেলের মৃত্যু

শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান, কিশোরীর বাবা গত শনিবার (২৩ সেপ্টেম্বর) সুন্দরবনে মাছ ধরতে যান। পরেরদিন বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে পার্শ্ববর্তী ফুফুর বাড়িতে রেখে ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য খুলনায় যান তার মা। এই সুযোগে প্রতিবেশী আলী আকবর বুলুর ছেলে ফয়জুল ইসলাম মিজান ওই কিশোরীকে ধর্ষণ করে।

পুলিশ পরিদর্শক সুব্রত কুমার জানান, ঘটনার ৪ দিনে পর কিশোরীর মা খুলনা থেকে বাড়িতে ফিরলে ধর্ষণের কথা জানতে পারেন। পরে কিশোরীর মা থানায় মামলা করলে ধর্ষক ফয়জুল ইসলাম মিজানকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে ধর্ষককে বাগেরহাট আদালতে এবং কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা