ছবি : সংগৃহিত
অপরাধ

বাবার রহস্যজনক মৃত্যু, ছেলে আটক!

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অটো-চালক আব্দুল রাজ্জাকের মৃত্যুর ঘটনায় তার ছেলে মোহাম্মদ আলীকে (১৮) আটক করেছে পুলিশ। নিহত রাজ্জাকের মা রেজিয়া বেগমের দায়ের করা মামলায় মোহাম্মদ আলীকে আটক করে পুলিশ।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৯

নাতি মোহাম্মদ আলী সহ ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে গজারিয়া থানায় হত্যা মামলা করেন তিনি।

মামলা সূত্রে জানা যায়, গত ২১ জুলাই উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী পল্লী বিদ্যুৎয়ের স্টেশন সংলগ্ন দক্ষিণ পাশের ফাঁকা জায়গায় অটো-মিশুক গাড়ির ব্যাটারি চুরির মিথ্যা অপবাদ দিয়ে উপজেলার হোসেন্দী গ্রামের অভিযুক্ত হামির হোসেনের ছেলে ইয়াছিন (৩০), মৃত তফুরম ছেলে ছাত্তার (৬০), ছাত্তারে দুই ছেলে হোসেন (৩২) ও জনি (২৮), আবদুর রবের ছেলে তৈয়ব (৩৫) নিহত রাজ্জাককে এলোপাথারী ভাবে পিটিয়ে আহত করে।

আরও পড়ুন: নীলক্ষেতের পাঞ্জেগানা মসজিদে নিহত ১

পরবর্তীতে আত্মহত্যা বলে প্রচার করার উদ্দেশ্যে মুখে বিষ ঢেলে দিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে রাজ্জাককে স্হানীয়রা হাসপাতালে নিয়ে যান। পরবর্তী খবর পেয়ে নিহতের স্ত্রী ও পরিবারের লোকজন এসে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে নিহতের স্ত্রী সেমলা বেগম মুমূর্ষু অবস্থায় অজ্ঞাত কারণে তাঁকে বাড়িতে নিয়ে আসলে রাত ১১ ঘটিকায় আব্দুল রাজ্জাক মারা যান।

পরে নিহতকে বিনা জানাজায় নাজিরচর গোরস্থানে দাফন করে। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বাদী জানায় তার নাতি ও ছেলের বউ ছেলের মৃত্যুর কথা তাকে জানায়নি। রহস্যজনক কারণে কাউকে কিছু না জানিয়ে চুপচাপ জানাজা না দিয়ে, লাশ দাফন করে ফেলে।

আরও পড়ুন: ২ আসামির ফাঁসি কার্যকরে বাধা নেই

এ বিষয়ে গজারিয়া থানার (ওসি) মোল্লা সোহেব আলী জানান, নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা রজু করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কবর থেকে উত্তলনের আইনি প্রক্রিয়া চলছে। একজন আসামি আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা