ফাইল ছবি
অপরাধ

৫ ব্যবসায়ীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

সান নিউজ ডেস্ক: ঋণ খেলাপির মামলায় চট্টগ্রামের পাঁচ ব্যবসায়ীকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন অর্থ ঋণ আদালত। তারা শীতলপুর অটো স্টিল মিলস লিমিটেডের মালিক।

আরও পড়ুন: মেয়র জাহাঙ্গীরকে দুদকে তলব

মঙ্গলবার (১৬ মে) অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া ৫ ব্যবসায়ী হলেন- শীতলপুর অটো স্টিল মিলস লিমিটেডের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম উদ্দিন, পরিচালক মো. জানে আলম, মোহাম্মদ হোসাইন ও মো. মাহবুব আলম।

আদালত সূত্রে জানা গেছে, ২৩৪ কোটি ৫৪ লাখ টাকা খেলাপি ঋণ আদায়ে গত ১৩ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অর্থঋণ মামলা করে ওয়ান ব্যাংক। ওই মামলায় আসামিরা ঋণ পরিশোধ না করে দেশত্যাগ করতে পারেন জানিয়ে ব্যাংক কর্তৃপক্ষ দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫

বাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার অর্থঋণ আদালতের বিচারক এ আদেশ দেন এবং পাশাপাশি আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশের কপি পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় পাঠানোর নির্দেশনা দিয়েছেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা