প্রতীকী ছবি
অপরাধ

ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার

সান নিউজ ডেস্ক: বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়িতে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে অবৈধ কারখানায় জরিমানা

গ্রেফতারকৃতরা হলো- ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রিপন মিয়া (৩৯) ও নুরুল ইসলাম (৩৮)।

এরমধ্যে রিপনের কাছ থেকে ৩০ পিস ও নুরুল ইসলামের কাছ থেকে ২০পিস ইয়াবা জব্দ করা হয়।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। রিমন মিয়া উপজেলার মাধবডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের জালাল আকন্দের ছেলে এবং নুরুল ইসলাম ধেরুয়াহাটি গ্রামের শাহ জালালের ছেলে। সোমবার মধ্যরাতে মাদক বিরোধী পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে

স্থানীয় সূত্রে জানা যায়, রিপন ও নুরুল ইসলাম এলাকার চিহ্নিত মাদক কারবারি। দীর্ঘদিন ধরে তারা এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে। সোমবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তারা ইয়াবা বিক্রি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ২০১২ সাল থেকে মঙ্গলবার পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে ধুনট থানায় পৃথক ৮ মামলা হয়েছে। মামলাগুলো আদালতে বিচারাধীন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তারা তালিকাভুক্ত মাদক কারবারি। এরআগে মাদক মামলায় একাধিকবার গ্রেফতার করা হলেও আদালত থেকে জামিনে মুক্ত হয়ে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা