অপরাধ

হামলা ও ভাংচুরের ঘটনায় বিএনপির নেতা গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদরের রুহিয়ায় বিএনপি আওয়ামীলীগের সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পয়গাম আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।

আরও পড়ুন : আ’লীগ ক্ষমতায় আসলেই উন্নয়ন হয়

এর আগে বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁও শহর থেকে তাকে গ্রেফতার করে রুহিয়া থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল।

গত ৩ সেপ্টেম্বর বিকেলে বিএনপি এবং সাম্প্রদায়িক অপশক্তির দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুহিয়া থানা মহিলা আওয়ামীলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে রুহিয়া থানা আওয়ামীলীগ অফিসে।অপরদিকে জ্বালানি তেল, পরিবহন ভাড়া বৃদ্ধি, এবং নিত্যপণ্যের দাম বৃদ্ধিসহ পুলিশের গুলিতে দলীয় নেতাকে হত্যার প্রতিবাদে রুহিয়া থানা বিএনপি বিক্ষোভ সমাবেশ আয়োজন করে।

ওইদিন বিকেল ৫ টার দিকে উভয় দল বিক্ষোভ মিছিল বের করে।বিএনপির পরপরই আওয়ামীলীগের বিক্ষোভ মিছিলটি কর্নফুলি এলাকায় পৌছলে বিএনপির কর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করে।এ সময় আবারো ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ ৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে উভয় দলকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় রুহিয়া থানা স্বেচ্ছাসেবলীগ আহবায়ক বাহারুল ইসলাম সোহেল ও ছাত্রলীগ নেতা মাহিন প্রতিপক্ষের ছোড়া গুলিতে আহত হয়েছে।

আরও পড়ুন : মরুভূমি থেকে ২৭ লাশ উদ্ধার

এ ঘটনায় রুহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম মাহিলা বাদী হয়ে বিএনপি ও ছাত্রদলের ৪০ জনেরে নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাতনামা আরো ১২০ জনকে সন্দিগ্ধ আগামী করে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করে।পুলিশ ওই মামলায় ইউপি চেয়ারম্যান পয়গাম আলেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা