অপরাধ

‘গাংচিল’ বাহিনীর প্রধান গ্রেফতার

সান নিউজ ডেস্ক: রাজধানীর কেরানীগঞ্জ থেকে গাংচিল-কবির বাহিনীর মূলহোতা মো. কবির হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সে হত্যা, সংঘবদ্ধ ধর্ষণ ও অস্ত্র মামলাসহ ২৬টির বেশি মামলার পলাতক আসামি ছিল।

আরও পড়ুন: ডায়াবেটিস প্রতিরোধে সহায়তা অব্যাহত

সোমবার (১৪ নভেম্বর) সকালে র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত বছরের গত ৩১ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কবির বাহিনীর মূলহোতা ও শীর্ষ সন্ত্রাসী মো. কবির হোসেন ওরফে জলদস্যু কবির ওরফে দস্যু কবির ওরফে গাংচীল কবিরকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করে র‍্যাব। পরবর্তীতে কবির ৫ মাস ১৬ দিন কারাগার থেকে চলতি বছরের ১৭ জুন জামিনে বের হন।

আরও পড়ুন: ইস্তাম্বুলে বিস্ফোরণে নিহত ৬

তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় রোববার (১৩ নভেম্বর) রাতে কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে কবির হোসেনকে গ্রেফতার করে র‍্যাব-২ এর একটি আভিযানিক দল। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ও নগদ এক লাখ টাকা জব্দ করা হয়।

কারাগার থেকে বের হয়ে কবির আবার ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক অপরাধে জড়িয়ে পরেন। গত কয়েকদিন ধরে মোহাম্মদপুর ও পার্শ্ববর্তী এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধের মাত্রা বেড়ে যায়। এ ঘটনায় অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে র‍্যাব-২ মোহাম্মদপুর ও পার্শ্ববর্তী এলাকায় ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়।

আরও পড়ুন: শনাক্ত ও মৃত্যুতে শীর্ষে জাপান

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবির বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে স্বীকার করেছেন। মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, বসিলা, চাঁদ উদ্যান এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে সম্পৃক্ত কবির বাহিনী। তার বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন থানায় হত্যা, সংঘবদ্ধ ধর্ষণ, অস্ত্র, অগ্নিসংযোগ, চাঁদাবাজি, মারধরসহ মোট ২৬টি মামলা রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা