প্রতীকী ছবি
অপরাধ

ভোট চাইতে গিয়ে গণধর্ষণের শিকার প্রার্থী

সান নিউজ ডেস্ক: ভোট চাইতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের এক প্রার্থী। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাগমারার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক আফজাল হোসেন।

আরও পড়ুন: টাইফুনের আঘাতে লন্ডভন্ড উপকূল

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। পরে ওই প্রার্থী বাদী হয়ে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতে পাঁচজনকে গ্রেফতার করেছে। তারা হলেন, মাহাবুর রহমান (২৮), আকবর হোসেন (৩৫), সোহেল রানা (২৪), দুলাল হোসেন (২৫) ও ফজলুর রহমান (৪৮)। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর রাতে জেলার বাগমারা উপজেলার মাহমিনগ্রাম এলাকায় অস্ত্রের মুখে তুলে নিয়ে গিয়ে পাঁচজন পালাক্রমে ওই প্রার্থীকে ধর্ষণ করে। পরের দিন রাতে ৫ জনের নামে থানায় মামলা করেন তিনি। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে আলাদা অভিযানে তাদের গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: বাসচাপায় প্রাণ গেলো ইমাম-মুয়াজ্জিনের

ভুক্তভোগী ওই নারী প্রার্থী বলেন, এই ঘটনায় আমি চরমভাবে ভেঙে পড়েছি। কিন্তু দমে যাইনি। হাসপাতাল থেকে ফিরে ফের ভোটের প্রচারণায় নেমেছি।

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ওই দিন প্রচারণা শেষ হতে রাত হয়ে যায়। বাড়ি ফেরার পথে পাঁচ ব্যক্তি আমার গতিরোধ করেন। তারা আমাকে তুলে নিয়ে অস্ত্রের মুখে দলবদ্ধ ধর্ষণ করেন। এতে আমি অসুস্থ হয়ে পড়ি। চিকিৎসা নিয়ে ফের ভোটের প্রচারণায় নামি।

আরও পড়ুন: আ. লীগের আমলেই সুষ্ঠু ভোট হয়েছে

এ ব্যাপারে বাগমারার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক আফজাল হোসেন বলেন, গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়।

নির্বাচনের সহকারী রিটানিং কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, একজন নারী প্রার্থী প্রচারে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন বলে শুনেছি। ঘটনার সঙ্গে জড়িত পাঁচজন গ্রেফতারও হয়েছে। তিনি আইনি সহযোগিতা পাচ্ছেন কি না সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।

আরও পড়ুন: সৌদি যুবরাজকে নিয়ে সমালোচনা

নির্বাচন কমিশন থেকে জানা গেছে, রোববার (১৮ সেপ্টেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী রয়েছেন। এছাড়া তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৮ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষে ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা