অপরাধ

তিনদিনের রিমান্ডে ময়ূর-২ এর মাস্টার

নিজস্ব প্রতিবেদক :

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় এমভি ময়ূর-২ এর মাস্টার আবুল বাশার মোল্লার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ এফ এম মারুফ চৌধুরীর আদালত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা নৌ-পুলিশের এসআই শহিদুল আলম আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান।

আসামির পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান অ্যাডভোকেট মো. শাহ জালাল চুন্নু। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল রিমান্ড মঞ্জুরের আরজি জানান।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

সোমবার (১৩ জুলাই) ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে আবুল বাশার মোল্লাকে গ্রেপ্তার করেন র্যা ব-১০ এর সদস্যরা।

লঞ্চ দুর্ঘটনার অন্য আসামিরা হলেন, এমভি ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ (৩৩), মাস্টার আবুল বাশার মোল্লা (৬৫), জাকির হোসেন (৩৯), ইঞ্জিনচালক শিপন হাওলাদার (৪৫), চালক শাকিল হোসেন (২৮), সুকানি নাসির মৃধা (৪০) ও সুকানি হৃদয় (২৪)।

তাদের মধ্যে মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ এবং সুপারভাইজার আব্দুস সালাম গ্রেপ্তার হওয়ার পর তিনদিনের রিমান্ড শেষে বর্তমানে কারাগারে রয়েছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা