অপরাধ

গোয়েন্দা জিজ্ঞাসাবাদে ডা. সাবরিনা

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরীক্ষার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে (ডিবি) নেওয়া হয়েছে। সোমবার (১৩ জুলাই) রাতেই তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানেই জেকেজির করোনা প্রতারণার বিভিন্ন বিষয়ে সাবরিনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিএমপি কমিশনারের নির্দেশে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া বলেন, 'আমরা মামলার ডকেট ও আসামিকে গোয়েন্দা কার্যালয়ে পাঠিয়ে দিয়েছি। এই মামলায় ৩ দিনের রিমান্ডে পাওয়া আসামি ডা. সাবরিনা চৌধুরীকে ডিবি জিজ্ঞাসাবাদ করছে।'

এর আগে রোববার সন্ধ্যায় ডিএমপির তেজগাঁও উপ-পুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখানো হয়। পরের দিন আদালতে উপস্থাপন করে চারদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

সিরাজদীখানে ৬ বছরের শিশুকে হত্যা, বাবা গুরুতর জখম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে তওবা (৬) নামে এক শিশুকে হ...

সিনেমায় নিতে কাউকে অনুরোধ করেননি বাবা: সারা আলী খান

বলিউডে স্বজনপ্রীতি বা নেপোটিজম বিতর্ক দীর্ঘদিনের। বিশেষ করে তারকা পরিবারের সন...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা