অপরাধ

পরীক্ষা ভাল না হওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সবুজবাগ এলাকায় পরীক্ষা আশানুরূপ না হওয়ায় মো. শাহরিয়ার (১৬) নামে স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত স্কুলছাত্র রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।

রোববার (৫ ডিসেম্বর) দিবাগত রাত রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল থেকে তার মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সবুজবাগ থানার উপ-পরিদর্শক এসআই বিমলচন্দ্র পাইন।

এসআই বিমলচন্দ্র পাইন বলেন, টেস্ট পরীক্ষা আশানুরূপ ভাল না হওয়ায় হতাশা গ্রস্থ হয়ে স্কুলছাত্র মো. শাহরিয়ার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে প্রাথমিকভাবে ধারণা করা যায়। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যায়।

নিহতের চাচা আজিজুল হক জানান, এবার তার প্রি টেস্ট পরীক্ষা আশানুরূপ না হওয়ায় কিছুটা হতাশা গ্রস্থ হয়ে ছিল। দিবাগগত রাতে নিজ বাসায় সবার অগোচরে তিন তালার চিলেকোঠার টিনশেড রুম এর মধ্যে দরজা বন্ধ করে সিলিং এর হুকের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।

তিন আরও বলেন, পরে তার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে রাতে মুগদা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ওই হাসপাতাল থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে রাত দুইটায় মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা