ছবি প্রতীকী
অপরাধ

স্কুলছাত্র দেব হত্যায় একজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ায় স্কুলছাত্র দেব দত্ত হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে এক আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর দুই আসামিকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৭ নভেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সবুজ মল্লিক মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের তুফান মল্লিকের ছেলে।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন- একই এলাকার আমান আলীর ছেলে হাবিবুর রহমান ও মৃত আনছার আলীর ছেলে এরশাদ আলী।

কুষ্টিয়া নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল হালিম রায় জানান, ২০১৮ সালের ৯ জুন সকাল সাড়ে ৭টার দিকে চিথলিয়া এলাকার পবিত্র কুমার দত্তের ছেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র দেব দত্ত ওই এলাকার তালিম মাস্টারের বাড়িতে প্রাইভেট পড়তে যায়। কিন্তু দীর্ঘ সময় পরও সে বাড়ি না ফিরলে আত্মীয়-স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। পরে এক প্রতিবেশী জানান, অজ্ঞাত এক ব্যক্তি দেব দত্তকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে গেছে।

পরে অপহরণকারীরা মোবাইল ফোনে দেব দত্তের পরিবারের কাছে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ১১ জুন দেবের বাবা পবিত্র কুমার দত্ত মিরপুর থানায় একটি অপহরণ মামলা করেন। এ ঘটনায় পুলিশ সবুজ মল্লিকসহ পাঁচজনকে আটক করে। পরে সবুজের দেওয়া তথ্য অনুযায়ী ২৫ জুন পবিত্র কুমারের বাড়ির পাশের পরিত্যক্ত টয়লেটের ট্যাংক থেকে দেব দত্তের মরদেহ উদ্ধার করা হয়।

তদন্ত শেষে ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি সবুজ মল্লিক, হাবিবুর রহমান ও এরশাদ আলীকে আসামি করে তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে রোববার দুপুরে আদালত আসামি সবুজ মল্লিকের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলার অপর দুই আসামি পলাতক রয়েছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা