ছবি: সংগৃহীত
অপরাধ

২৫ স্বর্ণবারসহ প্রবাসী আটক

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫টি স্বর্ণবারসহ সৌদি আরব প্রবাসী আটক হয়েছেন। স্বর্ণবারগুলোর ওজন দুই কেজি ৯০০ গ্রাম। প্রবাসীর নাম মোহাম্মদ রিপন।

বুধবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করে কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম। ঢাকা কাস্টম হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ সানোয়ারুল কবীর বিষয়টি নিশ্চত করেছেন।

জব্দ স্বর্ণের বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানান সানোয়ারুল কবীর। তিনি বলেন, বিমানবন্দরে অভিযান চালিয়ে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট থেকে ওই যাত্রীকে আটক করা হয়। যাত্রীর হাতে থাকা হুডি জ্যাকেটের হাতা থেকে স্বর্ণবারগুলো পাওয়া যায়। ফ্লাইটটি রাত ১১টা ১২ মিনিটে অবতরণ করে।

এই কাস্টমস কর্মকর্তা বলেন, যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা করে থানায় হস্তান্তর করা হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা