অপরাধ

টয়লেটে রাখা পানির ড্রামে গলিত মরদেহ

নিজস্ব প্রতিনিধি,সাভার: ঢাকার সাভারে একটি বহুতল ভবনের টয়লেটে রাখা পানির ড্রাম থেকে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ আগস্ট) বিকেল আশুলিয়ার জামগড়া হিয়ন গার্মেন্টসের পাশে একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভবনটির মালিক ইদ্রিস কাজীর স্ত্রী নাছরিন কাজী জানান, দুই-তিনদিন ধরে ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ আসছিল। ফ্ল্যাটের দরজায় বাইরে থেকে তালা লাগানো ছিল। অন্য ভাড়াটিয়ারা শনিবার তাদের ফোন করে বিষয়টি জানায়।

তারা দরজা ভেঙে ঢুকে টয়লেটের ভেতর পানির ড্রামে উপুড় করে রাখা একটি মরদেহ পান। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নাছরিন কাজী বলেন, এই বাড়ির প্রায় সব ফ্ল্যাটে শ্রমিকরা থাকে। আমরা থাকি ঘোষবাগের একটা বাড়িতে। মাস শেষে আমার ছেলে এসে ভাড়া তুলে নিয়ে যায়।

বাড়িওয়ালার ছেলে ফাহাদ কাজী বলেন, ৭-৮ মাস আগে আনোয়ার নামে এক রাজমিস্ত্রি ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল। এর বেশি কিছু আমার জানা নেই।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) কাজী নাসের জানান, মরদেহটি পচে প্রায় কঙ্কাল হয়ে গেছে। এটি ওই ভাড়াটিয়ার কি না তাও শনাক্ত করা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা