অপরাধ
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার

হেলেনার পাশের কক্ষে পরীমনি

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা পরীমনিকে শনিবার ফের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়েছে। মাদক আইনের মামলায় তৃতীয় দফায় এক দিনের রিমান্ড শেষে তাকে মহিলা কারাগারে পাঠানো হয়েছে।

আদালত থেকে সন্ধ্যায় তাকে কারাগারে নেয়া হয়। সেখানে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার পাশের কক্ষেই আলোচিত হেলেনা জাহাঙ্গীর গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে কোয়ারেন্টাইনে রয়েছেন।

এর আগে দ্বিতীয় দফা রিমান্ড শেষে আদালতের নির্দেশে গত ১৩ আগস্ট পরীমনিকে একই কারাগারে পাঠানো হলে কারাগারের রজনীগন্ধা ভবনে কোয়ারেন্টাইনে রাখা হয়। এবারও তাকে আগের ভবনে ফের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে তাকে তৃতীয় দফা রিমান্ড শুনানির জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।

মহিলা কারাগারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল জানান, প্রিজন ভ্যানে করে পরীমনি ঢাকার আদালত থেকে শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে কারাগারে পৌঁছেছেন। এর আগে, গত বৃহস্পতিবার রিমান্ড শুনানির জন্য তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছিল। এদিন আদালত পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে সিআইডি একদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর শনিবার আদালতের মাধ্যমে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা