অপরাধ

চিকিৎসককে অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি ঘটনায় যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার তিতাসে অস্ত্র ঠেকিয়ে চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হওয়ার ৫ ঘণ্টার মধ্যে চাঁদাবাজ সাগরকে আটক করে‌ছে তিতাস থানা পুলিশ।

জানা যায় তিতাসের শাহপুর শান্তির বাজারের ডা. সামছুল হুদার চেম্বারে ঢুকে স্থানীয় সন্ত্রাসী সাগর অস্ত্র দেখিয়ে ফিল্মি স্ট্যাইলে চাঁদা আদায়ের সিসি ফুটেজ ফেসবুকে ভাইরাল। রবিবার বিকাল ৩টায় এ ঘটনার পর রাত ৮টায় সামছুল হুদা নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে ফেসবুক লাইভে আসেন এবং চাঁদাবাজির সিসি ফুটেজ ভাইরাল করেন।

ভিডিও ভাইরাল হওয়ার পর তিতাস থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ঢাকার ডেমরা এলাকা থেকে সাগরকে আটক এবং তার স্বীকারোক্তিতে শাহপুরের নিজ বসতঘর থেকে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশে সূত্রে জানা যায়, অস্ত্র, মাদক ও মারামারিসহ ৮ মামলার আসামী সাগরের অত্যাচারে উপজেলার শাহপুর গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল।

মানুষকে জিন্মি করে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ করে একটি চক্র গড়ে তুলে ছিল সাগর। সাগর রবিবার বিকাল ৩টায় শাহপুর শান্তির বাজারের সামছুল হুদার চেম্বারে ঢুকে ৩৯ হাজার টাকা বিকাশের মাধ্যমে চাঁদা নিয়ে নেয় এবং আরো ২ লাখ টাকা দাবি করেন। চাঁদাবাজির সিসি ফুটেজ ফেসবুকে ভাইরাল হলে নড়ে চড়ে বসেন পুলিশ প্রশাসন।

এদিকে, জেলা ডিবি পুলিশ ও তিতাস থানা পুলিশ যৌথভাবে সাগরকে আটকের জন্য অভিযান চালান। তথ্য প্রযুক্তি ও সোর্সের মাধ্যমে সোমবার ভোর রাত সাড়ে ৫টায় রাজধানীর ডেমরা থানার মাতুইয়াল এলাকার ভাড়া বাসার ওয়্যারড্রভের ভেতর থেকে সাগরকে আটক করা হয়। আটকের পর ব্যবহৃত অস্ত্রের তথ্য দিতে সাগর গরিমসি করেন। দুপুর ১টায় সে সঠিক তথ্য দিলে ২টায় শাহপুরের সাগরের বসতঘরের বিছানার নিচ থেকে ২ রাউন্ড গুল্লিসহ অস্ত্রটি উদ্ধার করা হয়।

মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, রোববার রাত ২টায় অভিযান শুরু হয়ে এখন সোমবার দুপুর ২টায়। ৮ ঘন্টার মধ্যে অভিযুক্ত সাগরকে আটক করতে সক্ষম হয়েছি এবং ব্যবহৃত দেশী প্রযুক্তি দিয়ে তৈরী পিস্তুলটি ২ রাউন্ড গুলি সহ উদ্ধার করা হয়েছে। এর সাথে যারাই জড়িত থাকুন তাদেরকে আইনের আওতায় আনা হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা