অপরাধ

ছুরিকাঘাতে স্ত্রী-শাশুড়ী আহত 

নিজস্ব প্রতিবেদক: মাকদাসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শ্বাশুড়ী আহত হয়েছেন। রাজধানীর হাতিরঝিলের থানার মীর বাগ এলাকায় ঘটনাটি ঘটে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতরা হলেন, স্ত্রী আকলিমা বেগম (৩৭) ও শাশুড়ী রুপু বেগম (৬০)।

শনিবার (৩ জুলাই) সকাল ৯টায় মীর বাগ পাগলার গলিতে ভাড়া বাসায় ঘটনাটি ঘটে।

পরে তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফের পাঠানো হয়।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন ঢামেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন, আহত মা-মেয়েকে ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আহত আকলিমা বেগম জানান, তার স্বামী তাজামুল ইসলাম সিএনজি অটোরিকশার চালক। সে মাদকাসক্ত ছিলো। তিনি বলেন, আকলিমা দুই বছর যাবত সৌদি আরব ছিলেন। এ বছরের গত ২২ জুন ছুটিতে দেশে আসেন। দুই সন্তানের জননী।

শাশুড়ী জানান, বিয়ের পর থেকে তাজামুল বেশ কয়েক বছর ভালোই ছিলো। পরে আস্তে আস্তে সে মাদকাসক্ত হয়ে যায়। পরে তার মেয়ে আকলিমা চাকরি নিয়ে সৌদিতে চলে যায়। ছুটিতে আসার পর আকলিমার মাঝেমধ্যে তার ফোন আসতো। কিন্তু এটা স্বামী পচ্ছন্দ করতো না। এ নিয়ে গতকাল শুক্রবার রাতের তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়। স্বামী রাগান্বিত হয়ে তাকে তালা বন্ধ করে রাখে। বিষয়টি সন্তানরা বুঝতে পেরে বাড়ির ম্যানেজারকে দিয়ে তালা খুলে পাশে আমার বাসায় চলে আসে। পরে তার স্বামী এসে বাসায় গিয়ে আমাকে ও আকলিমাকে চড়থাপ্পড় মারেন। সে সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি'র এক পর্যায়ে তাজামুল ছুরি দিয়ে আঘাত করেন।

সাননিউজ/এমআর/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা