অপরাধ

এপ্রিলে ১৫ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক:

গেল এপ্রিলে পুরো মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৪ কোটি ৯৪ লাখ ৫২ হাজার টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ খবর জনান।

তিনি বলেন, জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৩ লাখ ১০ হাজার ৬২১ পিস ইয়াবা, ২২ হাজার ৯৫১ বোতল ফেনসিডিল, ১ হাজার ৪৩৯ বোতল বিদেশ মদ, ২৯০ লিটার বাংলা মদ, ২৯ ক্যান বিয়ার, ৫৬০ কেজি গাঁজা, ৪০০ গ্রাম হেরোইন, ১ হাজার ৫৪টি ইনজেকশন, ২ হাজার ১৭৯টি অ্যানেগ্রা/ সেনেগ্রা ট্যাবলেট এবং ৮৭ হাজার ৪৭০টি অন্যান্য ট্যাবলেট। জব্দকৃত অন্যান্য চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে- ২ হাজার ৪৪টি কসমেটিক্সসামগ্রী, ৩২টি শাড়ি, ১০০টি তৈরি পোশাক, ২৭৫ মিটার থান কাপড়, ৫৪৩ ঘনফুট কাঠ, ১১১ কেজি চা পাতা, ১০ হাজার ১২০ কেজি কয়লা, ৩টি প্রাইভেটকার, ১টি পিকআপ, ১০টি সিএনজি/ইঞ্জিনচালিত অটোরিকশা এবং ৫৯টি মোটরসাইকেল।

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ৩টি অন্যান্য প্রকারের অস্ত্র, ২টি ম্যাগাজিন, ৩টি আইইডি এবং ৭ রাউন্ড গুলি।

এছাড়া ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৮৫ জন চোরাকারবারি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে এক বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা