অপরাধ

শাহ্জালালে ডাক্তার দম্পতির ব্যাগ থেকে গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে ইউএস বাংলার যশোরগামী ফ্লাইটে এক চিকিৎসকের ব্যাগ থেকে ৫ রাউন্ড গুলি জব্দ করেছে 'এভিয়েশন সিকিউরিটি ফোর্স' (এভসেক)-এর সদস্যরা।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় বিমানবন্দরের এন্টি হাইজ্যাক পয়েন্টে নিরাপত্তা তল্লাশিতে স্ক্রিনিংয়ের সময় এগুলো ধরা পড়ে।

এদিন সকালে ফ্লাইটে উঠার আগে সবর্শেষ চেকিং- এন্টি হাইজ্যাক পয়েন্টে স্ক্রিনিংয়ে ডা. মাহিনুর তাজনীনের হ্যান্ড ব্যাগে ৫ রাউন্ড গুলির অস্তিত্ব শনাক্ত হয়। ডা. তাজনীন রাজধানীর শ্যামলীর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক।

এভসেক পরিচালক মো. আলী আজম বলেন, নিয়ম অনুযায়ী কারো কাছে বৈধ কোনো অস্ত্র বা গুলি থাকলে প্রবেশের সময় হেভি লাগেজ পয়েন্টে নিরাপত্তা কর্মীদের অবিহত করতে হয়। পরে কতৃর্পক্ষ বিশেষ বক্সে পিস্তল বা গুলি ভরে পাইলটের কাছে জমা দেয়। বিমানটি গন্তব্যস্থলে পৌঁছানোর পরে পাইলট ওই অস্ত্র বা গুলি যাত্রীকে বুঝিয়ে দেন।

তিনি বলেন, হয়তো বিষয়টি এই দম্পতি জানতেন না। যে কারণেই অজ্ঞাতসারেই তারা প্রাথমিক চেকিং পার হয়ে যান।

এভসেক পরিচালক জানান, অস্ত্রের লাইসেন্স আছে কিনা ও কোনো অসৎ উদ্দেশ্যে গুলি বহন করা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হবে।

তিনি আরও জানান, বিমানবন্দরের প্রবেশপথে প্রাথমিক চেকিংয়ে হেভি লাগেজ পয়েন্টে গুলির অস্তিত্ব ধরা না পড়ার কারণ তদন্ত করা হবে। এ ঘটনায় সংশ্লিস্ট স্ক্যানারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা