অপরাধ

মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য দিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মত নিজের নির্যাতনের বর্ণনা দিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিচারপতি শাহীনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এসে প্রতিমন্ত্রী তার নিজের অভিজ্ঞতার কথা জানান।

এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ময়মনসিংহের সাবেক এমপি এম এ হান্নান আমাকে তুলে নিয়ে যান। তখন আমার বয়স ছিল মাত্র ১৬ বছর। এসব কথা বলতে বলতে কে এম খালিদ আবেগাপ্লুতত হয়ে পড়েন। এ মামলায় এখন পর্যন্ত ৮ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

এদিকে মানবতাবিরোধী অপরাধ মামলায় ময়মনসিংহের খলিলসহ ১০ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার রায় দেবেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধের সময় ময়মনসিংহে শান্তি কমিটির সাধারণ সম্পাদক ছিলেন ময়মনসিংহের (ময়মনসিংহ-৭) ত্রিশালের জাতীয় পার্টির এমপি এম এ হান্নান।

জানা গেছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এম এ হান্নান ছিলেন ময়মনসিংহ জেলা শহরের অন্যতম স্বাধীনতাবিরোধী ব্যক্তি। তিনি ছিলেন শান্তি কমিটির সাধারণ সম্পাদক। তার স্থায়ী ঠিকানা সে সময় শহরতলির খাগডহরে হলেও শহরে তার বাসা ছিল নতুন বাজার এলাকায় প্রধান সড়ক ঘেঁষে বিশাল এলাকাজুড়ে। সে সময় তার নতুন বাজারের বাসাটি ব্যবহার করেছেন মুক্তিযুদ্ধবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে এবং মুক্তিযোদ্ধাদের অত্যাচার-নির্যাতনের ক্যাম্প হিসেবে। পাকিস্তানি বাহিনীর ঘনিষ্ঠজন হিসেবে জেলা শহরের অন্য নির্যাতন ক্যাম্পের বিষয়গুলোর তদারকিতেও তিনি ছিলেন তৎপর।

এম এ হান্নানের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে বেশ কিছু অভিযোগ ছিল মুক্তিযুদ্ধের সময়। এগুলো হলো-খাগডহর এলাকার মাইজবাড়ী গ্রামের বাসিন্দা আতাউর রহমান আতাকে নতুন বাজারের বাসায় এনে নির্যাতনের পর হত্যা। এ ছাড়া সরাসরি তারই নির্দেশে অ্যাথলেট শাহেদ আলীকে হত্যা, ভাস্বর্যশিল্পী রশিদকে হত্যা, খন্দকার আলী রতনসহ আরো অসংখ্য মুক্তিযোদ্ধাকে নির্যাতন ও হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

স্বাস্থ্য সচিবকে সব হাসপাতালে সার্কুলার জারি করতে হবে: হাইকোর্ট

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সরকারি ও বেসরকারি সব হাসপাতাল এবং ক্লিনিকে জরুরি চিক...

র‍্যাবের পরিবর্তে নতুন বাহিনী, কী আছে খসড়া আইনে? 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা