অপরাধ

মেয়ের নগ্ন ছবিতে পর্নোগ্রাফি, মায়ের ৩৫ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : নিজের মেয়ের নগ্ন ছবি এক কিশোরকে পাঠাতেন এক মা। সেই ছবি দেখিয়ে কিশোরকে উত্তেজিত করার চেষ্টা করতেন। শেষ পর্যন্ত সবকিছু প্রকাশ হয়ে গেলে সেই মায়ের ৩৫ বছরের কারাদণ্ড হয়। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার বাসিন্দা লিন্ডা পাওলিনি (৪৫) নামে এক নারী তার নিজের মেয়ের ছবি পাঠিয়ে এক কিশোরকে তিনি বোঝাতে চেয়েছিলেন, আসলে নগ্ন ছবিটি তার।

এমনকি কিশোরকে প্রলোভন দেখিয়ে পর্নোগ্রাফি তৈরি করিয়ে নিয়েছিলেন তিনি। এদিকে সেই কিশোর মনে করেছিল, ১৬ বছরের কোনও মেয়ের সাথে কথা বলছে সে। নিজের মেয়ের ছবি পাঠিয়ে পাওলিনি বোঝাতে চেয়েছিলেন, কিশোরের প্রতি তার আকর্ষণ রয়েছে। কিন্তু পাওলিনির মেয়ে এ ব্যাপারে কিছুই জানতে পারেনি। এ ছাড়া অনলাইনে চ্যাট করার সময় মিথ্যা আত্মহত্যার ভয় দেখায় সেই কিশোরকে। এতে কিশোরও আত্মহত্যার চেষ্টা করে।

বিচারক বলেছেন, খুব ঠান্ডা মাথায় জঘন্য অপরাধ করেছেন এই নারী। কিশোরকে নগ্ন ছবি পাঠাতে বাধ্য করেছেন। শেষ কয়েক মাসের মধ্যে ৫০ হাজার মেসেজ দেওয়া নেওয়া হয়েছে তাদের মধ্যে। পাওলিনি ইনস্টাগ্রামের মাধ্যমে এসব নগ্ন ছবি পাঠাতেন এবং চাইতেন।

পুলিশ বলেছে, মানসিকভাবে অসুস্থ লিন্ডা পাওলিনি। সে কারণে তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন। কিন্তু কিশোর ছাড়াও আরও দুজনের সঙ্গে তিনি একই মেসেজ দেওয়া নেওয়া করতেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা