অপরাধ

চট্টগ্রামে ২২ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে ২২ হাজার ৫৯০ পিস ইয়াবাসহ ৪ মাদক পাচারকারীকে আটক করেছে চট্টগ্রামের র‌্যাব-৭।

শুক্রবার ( ৮ জানয়ারি) রাত ১০টার দিকে বাঁশখালী উপজেলার রামদাস মুন্সিরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়। জব্দ হওয়া ইয়াবার মূল্য প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা।

আটককৃতরা :- চকরিয়ার বেতুয়ার আবু তৈয়বের ছেলে নুরুল মান্নান (৫৬), চকরিয়ার ইদমনি ঘোনার মোজাফফর আহমেদ ছেলে আবদুল আজিজ (৪২), একই এলাকার রুহুল কাদের ছেলে মিজানুর রহমান পারভেজ (৩০) এবং উত্তর নলবিলা মহেশখালী জামাল হোসেনের ছেলে সফিকুল ইসলাম (৩৬)।

জানা যায়, চট্টগ্রাম র‌্যাব-৭ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রামদাস মুন্সিরহাটস্থ ব্রিজসংলগ্ন পাকা রাস্তার ওপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।

এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা দুটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা থামানোর সংকেত দেন। র‌্যাবের চেকপোস্টের সামনে মোটরসাইকেল না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টাকালে ধাওয়া করে ৪ জনকে ইয়াবাসহ আটক করা হয়।

এ সময় র‌্যাব-৭ আটক আসামিদের জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে থাকা ট্রাভেল ব্যাগের ভিতর সুকৌশলে লুকানো অবস্থায় ২২ হাজার ৫৯০ পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় ইয়াবা পাচারে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়। যার নম্বর (ঢাকা মেট্রো-হ- ৩৫-৮৩২৪ এবং ঢাকা মেট্রো-হ- ৪৭-০৪৪৭)।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন বাঁশখালী থানা ওসি শফিউল কবীর। তিনি বলেন, রাত ১০টার দিকে বাঁশখালী উপজেলার রামদাস মুন্সিরহাট এলাকায় থেকে ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়। পরে চট্টগ্রাম র‌্যাব-৭ আসামিদের বাঁশখালী থানায় হস্তান্তর করে।

আটককৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা