অপরাধ

আপনার মেয়ে মারা গেছে; নির্যাতিতার মাকে ধর্ষকের ফোন

নিজস্ব প্রতিবেদক : গ্রুপ স্টাডির কথা বলে ডেকে নিয়ে রাজধানীর কলাবাগানে ধর্ষণের পর এক স্কুলছাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই শিক্ষার্থী মাস্টারমাইন্ড স্কুলের 'ও' লেভেলে পড়তো। মূল অভিযুক্তসহ ৪ কিশোরকে আটক করেছে পুলিশ। নিহতের স্বজনরা জানান,অভিযুক্ত ধর্ষক নিজেই ফোন করে স্কুলছাত্রীর মৃত্যুর খবর জানান।

পুলিশ জানায়, খবর পেয়ে হাসপাতাল থেকেই আটক করা হয় ধর্ষককে। পরে আরো একই স্থান থেকে আরো তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। নির্যাতিতার পরিবারের দাবি এর আগেও একই ঘটনা ঘটিয়েছে রাজধানীর ম্যাপেল লিফ স্কুলের 'এ' লেভেল পড়ুয়া এ শিক্ষার্থী। নির্যাতিতার মা বলেন, আমার মেয়ের বান্ধবীর ভাই আমাকে বলেছে ওই ছেলেকে তারা চেনে। ওই ছেলে আগেও এরকম ঘটনা ঘটিয়েছে। ওর আচরণ ভাল না।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গ্রুপ স্টাডির কথা বলে কলাবাগানের ডলফিন গলির বাসায় নিয়ে যায় অভিযুক্ত ওই কলেজ ছাত্র। ধর্ষণের পর রক্তক্ষরণ হলে নির্যাতিতাকে আনোয়ার খান মর্ডান হাসপাতালে নিয়ে যান অভিযুক্ত নিজেই। এর মধ্যে নির্যাতিতার মাকে ফোন করে মেয়ের অসুস্থতার কথা জানায় সে। হাসপাতালে আসার আগেই মাকে ফোন করে মেয়ের মৃত্যু জানান অভিযুক্ত ধর্ষক। এমন ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি তার।

প্রাথমিকভাবে ধর্ষণের কথা স্বীকার করেছে অভিযুক্ত। তবে ময়না তদন্তের পরেই বোঝা যাবে প্রকৃত ঘটনা। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা