অপরাধ

জামালপুরে গাছের ডাল কাটা নিয়ে সংঘর্ষে স্কুলছাত্র নিহত

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরের ইসলামপুরে সজনা গাছের ডাল কাটা নিয়ে দুই পক্ষের সংর্ঘষে রুবেল (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এতে উভয় পক্ষের আরও ৬ জন আহত হয়েছে বলে জানা গেছে। গুরুতর আহত মায়ফল বেগমকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে ইসলামপুরের হরিনধরা পয়েস্তি গ্রামে এই সংর্ঘষের ঘটনা ঘটে।

ফালাবিদ্ধ গুরুতর আহত রুবেলকে প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে তার মৃত্যু হয়।

নিহত রুবেল ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের হরিনধরা পয়েস্তি গ্রামের আমিন মোল্লার ছেলে। সে ডিগ্রীরচর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানায়, সোমবার সন্ধ্যায় রুবেল বন্ধুদের সাথে বাড়ির সামনে ব্যাডমিন্টন খেলছিলেন। খেলার এক পর্যায়ে পাশ^বর্তী নুরুল মন্ডলের বাড়ির সজনা গাছে কর্ক আটকে যায়। রুবেল সজনা গাছের ডাল কেটে কর্ক নিয়ে আসে। সজনা গাছের ডাল কাটাকে কেন্দ্র করে নুরুল মন্ডলের ছেলে এমদাদ ও বাবলা রুবেলকে মারধর করলে সংর্ঘষের সুত্রপাত হয়। এই নিয়ে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষে রুবেল ফালাবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।

ওসি আরো বলেন, এই দুই পরিবারের মধ্যে অনেক আগে থেকেই বিরোধ চলে আসছিলো। মারামারির পর রুবেলের পরিবারের লোকজন তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে স্থানান্তর করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে রুবেলের মৃত্যু হয়।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুর (সোয়া ১টায়) এ রির্পোট লেখা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রুবেলের মরদেহের ময়না তদন্ত হচ্ছে। এ ঘটনায় নুরুল মন্ডলের ছেলে এমদাদ ও বাবলাকে আটক করা হয়েছে।

সান নিউজ/এসজে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা