অপরাধ

পাসপোর্ট অধিদপ্তরের ডিজি’র ব্যক্তিগত সহকারীর সম্পদের পাহাড়!

নিউজ ডেস্ক : পাসপোর্ট অধিদপ্তরের উপসহকারী পরিচালক ও মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী মোতালেব হোসেন। সম্পদ তার ৮৩ লাখ ১৯ হাজার টাকার। মৎস্যজীবী স্ত্রী ইসরাত জাহানের সম্পদের পরিমাণ ৪ কোটি টাকার বেশি। সম্পদের অনুসন্ধান করতে গিয়ে জানা যায়, চাকরি জীবনে মাত্র ৫ মাস ছাড়া পাসপোর্ট অফিস থেকে সরেননি কখনও। অভিযোগ রয়েছে তার ইশারায় বদলি হয় সবার।

দীর্ঘ ২০ বছরের চাকরি জীবনে ঢাকার বাইরে কর্মরত ছিলেন মাত্র ৫ মাস। ২০০০ সালের ৩০ জানুয়ারি সাটলিপিকার পদে পাসপোর্ট অফিসে চাকরিজীবনের শুরু। আয়কর নথি বলছে, আঙুল ফুলে কলাগাছ হয়েছে তার সম্পদের পরিধি। নিজের নামে পটুয়াখালীতে একের পর এক জমি কিনে সেগুলো দেখান পৈত্রিক সম্পদ হিসেবে।

২০১৫ সালে মোতালেব হোসেন মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী হওয়ার পর সম্পদের পাহাড় গড়া শুরু হয়। নিজের অঢেল সম্পদের বৈধতা দিতে স্ত্রীকে মৎস্য ব্যবসায়ী হিসেবে আয়করে উল্লেখ করে ২০১৫ সালে স্ত্রীর নামে কেনেন বরিশালের রুপাতলীতে ২৯ লাখ টাকার ও গাজীপুরে প্রায় সাড়ে ৩২ লাখ টাকার জমি কেনেন। ২০১৬ সালে স্ত্রীর নামে মিরপুরে ১১তলা ভবনে ৬৮ লাখ টাকার ফ্ল্যাট দেখান। সরেজমিনে ফ্ল্যাটটি মোতালেব হোসেনের বলেই জানান ভবনের কেয়ারটেকার।

দুদকের প্রাথমিক অনুসন্ধানও বলছে, মোতালেব-ইসরাত দম্পতির মোট সম্পদ প্রায় ৫ কোটি টাকা। এর মধ্যে মোতালেবের সাড়ে ৩৪ লাখ টাকা ও স্ত্রীর নামে ৩ কোটি ৩৭ লাখ টাকারই কোনো বৈধ উৎস নেই।

এত সম্পদের উৎস কোথায় জানতে চাইলে মহাপরিচালকের অনুপস্থিতিতে তার রুমে ঢুকে পড়েন মোতালেব।

এদিকে দুদকের সাবেক মহাপরিচালক মুয়িদুল ইসলাম বলছেন, একই প্রতিষ্ঠানে দীর্ঘদিন থাকা দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অন্যতম কারণ।

দুদক সূত্র জানায়, শিগগিরই মোতালেব ও তার স্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু হবে। সূত্র : সময় টিভি

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে আপ্লুত সাফা কবির

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বিখ্যাত ‘হলিউড ওয়াক অব ফেম&rsquo...

মন্ত্রিসভায় স্বস্তি, রদবদলের গুঞ্জনে শঙ্কা

সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের প্রত্যাশা থাকলেও সর্বশেষ রদবদলে বহুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা